Ezekiel 19:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সে কোপে উৎপাটিত হল, ভূমিতে নিক্ষিপ্ত হল; পূর্ব্বীয় বায়ুতে তার ফল শুকিয়ে গেল; তার দৃঢ় শাখাগুলো ভেঙ্গে ফেলা হল ও শুকিয়ে গেল, আগুন সেগুলো গ্রাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ক্রোধের প্রকোপে সেটিকে নির্মূল করে মাটিতে ফেলা হল। পূবের বাতাসে সেটি কুঁকড়ে গেল, তার ফল পড়ে গেল; তার শক্ত ডালগুলি শুকিয়ে গেল এবং আগুন সেগুলিকে গ্রাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সে কোপে উৎপাটিত হইল, ভূমিতে নিক্ষিপ্ত হইল; পূর্ব্বীয় বায়ুতে তাহার ফল শুষ্ক হইয়া পড়িল; তাহার দৃঢ় শাখা সকল ভগ্ন ও শুষ্ক হইল, অগ্নি সেগুলি গ্রাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সে কোপে উৎপাটিত হইল, ভূমিতে নিক্ষিপ্ত হইল; পূর্ব্বীয় বায়ুতে তাহার ফল শুষ্ক হইয়া পড়িল; তাহার দৃঢ় শাখা সকল ভগ্ন ও শুষ্ক হইল, অগ্নি সেইগুলি গ্রাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভু তাঁর ক্রোধে সেটা উপ্ড়ে মাটিতে ফেলে দিলেন। পূবের বাতাসে সেটা কুঁকড়ে গেল, তার ফল ঝরে পড়ল; তার শক্ত ডালগুলো ভেংগে শুকিয়ে গেল, আর আগুন তা পুড়িয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদ তাঁর রাগে সেটা উপ্ড়ে মাটিতে ফেলে দিলেন। পূবের বাতাসে সেটা কুঁকড়ে গেল, তার ফল ঝরে পড়ল; তার শক্ত ডালগুলো ভেংগে শুকিয়ে গেল, আর আগুন তা পুড়িয়ে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ক্রুদ্ধ আক্রোশে তাকে উপড়ে ফেলা হল, ছুঁড়ে ফেলা হল একান্তে। পূবালী মরু বাতাসে শুকিয়ে গেল তার ফলগুলি। ভাঙ্গা হল তার ডাল-পালা, শুকিয়ে গেল সব, আগুন তাকে গ্রাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাগে দ্রাক্ষা-লতাটিকে শিকড় সমেত উপড়ে ফেলা হল| এবং মাটিতে ফেলে দেওয়া হল| পূর্বীয় উষ্ণবায়ু তার ওপর বয়ে গেল এবং তার ফল শুকিয়ে গেল| যখন সবল শাখাগুলো ভেঙ্গে গেলে তাদের আগুনে ফেলে দেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সে কোপে নির্মূল এবং ভূমিতে নিক্ষিপ্ত হয়েছিল এবং পূর্বের বায়ুতে তার ফল শুকনো হয়ে গিয়েছিল। তার শক্ত ডাল সব ভেঙে গেল ও শুকনো হল এবং আগুন তাদের গ্রাস করল।