Ezekiel 19:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার প্রতিপালিত এক বাচ্চা যুবসিংহ হয়ে উঠলো, সে পশু শিকার করতে শিখল, মানুষদেরকে গ্রাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার একটি শাবক বড়ো হয়ে শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার প্রতিপালিত এক বৎস যুবসিংহ হইয়া উঠিল, সে মৃগ বিদারণ করিতে শিখিল, মনুষ্যদিগকে গ্রাস করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার প্রতিপালিত এক বৎস যুবসিংহ হইয়া উঠিল, সে মৃগ বিদারণ করিতে শিখিল, মনুষ্যদিগকে গ্রাস করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার একটা বাচ্চা বড় হয়ে শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার একটা বাচ্চা বড় হয়ে শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লালন করেছে তাকে, সযত্নে শিখিয়েছে শিকার করতে! সে হয়ে উঠেছে নরখাদক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার এক শাবক উঠে দাঁড়াল, সে হয়ে উঠল এক শক্ত সমর্থ যুব সিংহ| সে তার খাবার শিকার করতে শিখে গেল| সে একটি লোককে মারল এবং তাকে খেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার প্রতিপালিত এক বাচ্চা যুবসিংহ হয়ে উঠল, সে শিকার বিচ্ছিন্ন করতে শিখল, মানুষদেরকে গ্রাস করতে লাগল।