Ezekiel 19:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সিংহী যখন দেখলো, সে প্রতীক্ষা করেছিল, কিন্তু তার প্রত্যাশা বিনষ্ট হল, তখন নিজের আর একটা বাচ্চাকে যুবসিংহ করে তুললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যখন সে দেখল তার আশা পূর্ণ হল না, তার প্রত্যাশা চলে গেছে, সে আর তার একটি শাবক নিয়ে তাকে শক্তিশালী সিংহ করে তুলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সিংহী যখন দেখিল, সে প্রতীক্ষা করিয়াছিল, কিন্তু তাহার প্রত্যাশা বিনষ্ট হইল, তখন আপনার আর একটা শাবককে লইয়া যুবসিংহ করিয়া তুলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সিংহী যখন দেখিল, সে প্রতীক্ষা করিয়াছিল, কিন্তু তাহার প্রত্যাশা বিনষ্ট হইল, তখন আপনার আর একটি শাবককে যুবসিংহ করিয়া তুলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘সেই সিংহী দেখল তার আশা পূর্ণ হল না; সে যা চাইছিল তা হল না; তখন সে তার আর একটা বাচ্চা নিয়ে তাকে শক্তিশালী করে তুলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘সেই সিংহী দেখল তার আশা পূর্ণ হল না; সে যা চাইছিল তা হল না; তখন সে তার আর একটা বাচ্চা নিয়ে তাকে শক্তিশালী করে তুলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহজননী তার আশায় পথ চেয়ে রইল। শেষে ব্যর্থ হয়ে আর একটি শাবককে গড়ে তুলল, সেও পরিণত হল বলবান এক হিংস্র সিংহে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘মা সিংহীর আশা ছিল যে তার শাবক নেতা হয়ে উঠবে| কিন্তু এখন সে তার সব আশা হারিয়ে ফেলেছে| তাই সে তার শাবকগুলি থেকে আরেকটি শাবককে নিল| তাকে সিংহ হবার প্রশিক্ষণ দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সিংহী যখন দেখল, সে প্রতীক্ষা করেছিল, কিন্তু তার প্রত্যাশা বিনষ্ট হল, তখন নিজের আর একটা শাবককে নিয়ে যুবসিংহ করে তুলল।