Ezekiel 19:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে সিংহদের সঙ্গে যাতায়াত করতে করতে যুবসিংহ হয়ে উঠলো; সে পশু শিকার করতে শিখল, মানুষদেরকে গ্রাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই শাবক সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে কারণ সে একটি শক্তিশালী সিংহ হয়ে উঠেছিল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে সিংহদের সঙ্গে গতায়াত করিতে করিতে যুবসিংহ হইয়া উঠিল, সে মৃগ বিদারণ করিতে শিখিল, মনুষ্যদিগকে গ্রাস করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে সিংহদের সঙ্গে যাতায়াত করিতে করিতে যুবসিংহ হইয়া উঠিল; সে মৃগ বিদারণ করিতে শিখিল, মনুষ্যদিগকে গ্রাস করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই বাচ্চা সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে একটা শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বাচ্চা সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে একটা শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্ণ পরিণত হয়ে সে তখন সিংহ দলের সাথে মিশতে লাগল সেও শিখল শিকার করতে, তারপর সেও হয়ে উঠল নরখাদক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে পূর্ণাঙ্গ সিংহদের সঙ্গে শিকারে গেল| সে একটি শক্তিশালী যুব সিংহ হয়ে উঠল| সে শিকার ধরতে শিখল এবং একটি লোককে খেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে সিংহদের সঙ্গে ঘোরাঘুরি যুবসিংহ হয়ে উঠল; সে শিকার বিচ্ছিন্ন করতে শিখল, মানুষদেরকে গ্রাস করতে লাগল।