Ezekiel 19:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাদের অট্টালিকাগুলো ধ্বংস করলো; তাদের নগরগুলো উৎসন্ন করলো; তার গর্জনের শব্দে দেশ ও তার সমস্তই স্তম্ভিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তাদের দুর্গগুলি ভাঙল আর নগর সব ধ্বংস করে ফেলল। সেই দেশ ও সেখানে যারা বাস করত তারা তার গর্জনে ভয় পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহাদের অট্টালিকা সকল জ্ঞাত ছিল; তাহাদের নগর সকল উৎসন্ন করিল; তাহার গর্জ্জনের শব্দে দেশ ও তাহার সমস্তই স্তম্ভিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহাদের অট্টালিকা সকল ধ্বংস করিল; তাহাদের নগর সকল উৎসন্ন করিল; তাহার গর্জনের শব্দে দেশ ও তাহার সমস্তই স্তম্ভিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তাদের দুর্গগুলো ভাঙ্গল আর শহর সব ধ্বংস করে ফেলল। তার গর্জনে দেশের সকলেই ভয় পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তাদের কেল্লাগুলো ভাঙ্গল আর শহর সব ধ্বংস করে ফেলল। তার গর্জনে দেশের সকলেই ভয় পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বিধ্বস্ত করতে লাগল নানা দুর্গ, ধ্বংস করতে লাগল শহর-নগর, তার ভয়াল গর্জনে সন্ত্রস্ত হয়ে উঠল দেশবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজবাটীগুলো আক্রমণ করল| সে শহরগুলি ধ্বংস করল| ঐ দেশের প্রত্যেকে কথা বলতে ভয় পেত, যখন তারা তার গর্জন শুনত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সে তাদের বিধবাদেরকে ধর্ষণ এবং তাদের শহরগুলি ধ্বংস করেছে। তার গর্জনের শব্দে দেশ ও তার সমস্তই পরিত্যক্ত হল।