Ezekiel 19:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন চারদিকের জাতিরা নানা প্রদেশ থেকে তার বিপক্ষে দাঁড়াল, তার উপরে নিজেদের জাল পাতল; সে তাদের গর্তে ধরা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তার চারপাশের জাতিরা তার বিরুদ্ধে দাড়াল। তার উপরে তাদের জাল পাতল, আর সে তাদের গর্তে ধরা পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন চারিদিকের জাতিগণ নানা প্রদেশ হইতে তাহার বিপক্ষে দাঁড়াইল, তাহার উপরে আপনাদের জাল পাতিল; সে তাহাদের গর্ত্তে ধরা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন চারিদিকের জাতিগণ নানা প্রদেশ হইতে তাহার বিপক্ষে দাঁড়াইল, তাহার উপরে আপনাদের জাল পাতিল; সে তাহাদের গর্তে ধরা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তার চারপাশের জাতিরা তার বিরুদ্ধে আসল। তারা তার জন্য তাদের জাল পাতল, আর সে তাদের গর্তে ধরা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তার চারপাশের জাতিরা তার বিরুদ্ধে আসল। তারা তার জন্য তাদের জাল পাতল, আর সে তাদের গর্তে ধরা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দ তার বিরুদ্ধে একত্র হল সমস্ত দেশ থেকে লোকেরা এগিয়ে এল, শিকারীরা জাল বিছিয়ে রাখল চারিদিকে, ফাঁদ পেতে ধরল তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তার চার ধারের লোকরা তার জন্য একটি ফাঁদ পাতল এবং তারা তাদের ফাঁদে তাকে ধরল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সমস্ত দিকের জাতিরা নানা প্রদেশ থেকে তার বিপক্ষে দাঁড়াল, তারা তাদের জাল তার ওপরে বিস্তার করল। সে তাদের ফাঁদে ধরা পড়ল।