Ezekiel 19:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তার নাক ফুঁড়ে খাঁচায় রাখল, তাকে ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল; ইসরাইলের কোন পর্বতে যেন তার হুঙ্কার আর শুনতে পাওয়া না যায়, তাই তাকে দুর্গের মধ্যে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে বড়শি পরিয়ে খাঁচায় পুরল আর তাকে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে গেল। তাকে কারাগারে রাখল যেন তার গর্জন আর শোনা না যায় ইস্রায়েলের কোনও পাহাড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাহার নাক ফুঁড়িয়া পিঞ্জরে রাখিল, তাহাকে বাবিল-রাজের নিকটে লইয়া গেল; ইস্রায়েলের কোন পর্ব্বতে যেন তাহার হূঙ্কার আর শুনিতে পাওয়া না যায়, তাই তাহাকে দুর্গের মধ্যে রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহার নাক ফুঁড়িয়া পিঞ্জরে রাখিল, তাহাকে বাবিল-রাজের নিকটে লইয়া গেল; ইস্রায়েলের কোন পর্বতে যেন তাহার হুঙ্কার আর শুনিতে পাওয়া না যায়, তাই তাহাকে দুর্গের মধ্যে রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখল আর বাবিলের রাজার কাছে নিয়ে গেল। তারা তাকে দুর্গে বন্ধ করে রাখল; ইস্রায়েলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখল আর ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল। তারা তাকে কেল্লায় বন্ধ করে রাখল; ইসরাইলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাকে খাঁচায় বন্দী করল নিয়ে গেল ব্যাবিলনরাজের কাছে। পাহারা দিয়ে রাখা হল তাকে যাতে ইসরায়েলের পাহাড়-পর্বতে আর যেন তার গর্জন শোনা না যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাকে আংটা পরাল এবং তালা বন্ধ করে রাখল| তারা তাকে তাদের ফাঁদে আটকাল| তাই তারা তাকে বাবিল রাজার কাছে নিয়ে গেল এবং তাকে সেখানে রেখে দিল যাতে ইস্রায়েলের কোন পর্বতে তার গর্জন শুনতে না পাওয়া যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাকে হুকে ঝুলিয়ে খাঁচায় রাখল এবং তাকে বাবিলের রাজার কাছে নিয়ে গেল। তারা ইস্রায়েলের পর্বতে যেন তার হুঙ্কার আর শুনতে পাওয়া না যায়, তাই তাকে পার্বত্য দুর্গের মধ্যে রাখল।