Ezekiel 2:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও; আমি তোমার সঙ্গে আলাপ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য-সন্তান তুমি পায়ে ভর দিয়া দাঁড়াও; আমি তোমার সহিত আলাপ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য-সন্তান তুমি পায়ে ভর দিয়া দাঁড়াও; আমি তোমার সহিত আলাপ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও; আমি তোমার সংগে কথা বলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও; আমি তোমার সংগে কথা বলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের এই বিভূতিদর্শন আমি সসম্ভ্রমে সাষ্টাঙ্গে প্রণত হলাম। শুনলাম গুরুগম্ভীর কন্ঠস্বর: মর্ত্যমানব, উঠে দাঁড়াও। মন দিয়ে আমার কথা শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই শব্দটি আমায় বলল, “মনুষ্যসন্তান, উঠে দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, তোমার পায়ের ওপর দাড়াও; তবে আমি তোমার সঙ্গে কথা বলবো।