Ezekiel 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমার সম্মুখে তা মলে ধরলেন, সেই কিতাবখানির ভিতরে বাইরে লেখা, আর মাতম, খেদোক্তি ও সন্তাপের কথা তাতে লেখা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেটি তিনি আমার সামনে খুলে ধরলেন। তার দুদিকেই লেখা ছিল বিলাপ, শোক ও দুঃখের কথা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমার সম্মুখে তাহা বিস্তার করিলেন, সেই পুস্তকখানির ভিতরে বাহিরে লেখা, আর বিলাপ, খেদোক্তি ও সন্তাপের কথা তাহাতে লেখা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমার সম্মুখে তাহা বিস্তার করিলেন, সেই পুস্তকখানির ভিতরে বাহিরে লেখা, আর বিলাপ, খেদোক্তি ও সন্তাপের কথা তাহাতে লেখা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সামনে তিনি তা খুলে ধরলেন। তার দু’দিকেই লেখা রয়েছে বিলাপ, শোক ও দুঃখের কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সামনে তিনি তা খুলে ধরলেন। তার দু’দিকেই লেখা রয়েছে বিলাপ, শোক ও দুঃখের কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই হাত আমার সামনে পুঁথিখানি মেলে ধরল। দেখলাম, পুঁথিখানির দুপিঠেই লেখা। সেখানে লেখা আছে হাহাকার ও বিলাপের কথা, শোক ও আর্তনাদের কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যাতে পড়তে পারি তার জন্য ঐ হাতটি গোটানো পুঁথিটি খুলে ধরল| আমি সামনে এবং পেছনের লেখা দেখলাম| তাতে ছিল বিভিন্ন ধরণের দুঃখের গান, দুঃখের গল্প ও সাবধান বাণীসমূহ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমার সামনে তা মেলে ধরলেন; তার সামনে ও পেছনে দুদিকেই লেখা ছিল, বইটির ভেতরে বাইরে এবং বিলাপ, শোক ও দুঃখের কথা তাতে লেখা ছিল।