Ezekiel 2:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সন্তানেরা উদ্ধত ও কঠিনচিত্ত, আমি তাদের কাছে তোমাকে প্রেরণ করছি; তুমি তাদেরকে বলো, সার্বভৌম মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে লোকদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তারা একগুঁয়ে ও জেদি। তাদের বলবে, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সন্তানগণ দৃঢ়মুখ ও কঠিনচিত্ত, আমি তাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি; তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সন্তানগণ দৃঢ়মুখ ও কঠিনচিত্ত, আমি তাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি; তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তারা একগুঁয়ে ও জেদী। তুমি তাদের কাছে প্রভু সদাপ্র্রভুর বাক্য বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তারা একগুঁয়ে ও জেদী। তুমি তাদের কাছে আল্লাহ্‌ মালিকের কালাম বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা একগুঁয়ে, জেদী। আমাকে মানে না। তুমি গিয়ে তাদের বল, যে প্রভু পরমেশ্বর এই কথা বলেন’–—
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে ঐ লোকদের কাছে কথা বলতে পাঠাচ্ছি| ওরা খুব একগুঁয়ে কঠিন মনা| কিন্তু তুমি অবশ্যই তাদের সঙ্গে কথা বল| বলবে, ‘প্রভু, আমাদের সদাপ্রভু এই কথা বলেছেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বংশধরদের একগুঁয়ে মুখ এবং কঠিন হৃদয় আছে। আমি তাদের কাছে তোমাকে পাঠাচ্ছি। এবং তুমি তাদেরকে বলবে, ‘এই কথা সদাপ্রভু বলেন।