Ezekiel 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা শুনুক বা না শুনুক— তারা তো বিদ্রোহীকুল— তবুও জানতে পারবে, তাদের মধ্যে এক জন নবী উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা শুনুক বা না শুনুক—কারণ তারা বিদ্রোহীকুল—তারা জানতে পারবে যে একজন ভাববাদী তাদের মধ্যে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা শুনুক বা না শুনুক—তাহারা ত বিদ্রোহীকুল—তথাপি জানিতে পাইবে, তাহাদের মধ্যে এক জন ভাববাদী উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা শুনুক বা না শুনুক- তাহারা ত বিদ্রোহীকুল- তথাপি জানিতে পাইবে, তাহাদের মধ্যে একজন ভাববাদী উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সেই কথা না-ও শুনতে পারে, কারণ তারা বিদ্রোহী জাতি; তবুও তারা জানতে পারবে যে, একজন নবী তাদের মধ্যে রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সেই কথা না-ও শুনতে পারে, কারণ তারা বিদ্রোহী জাতি; তবুও তারা জানতে পারবে যে, একজন নবী তাদের মধ্যে রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তারা শুনুক বা না শুনুক, জানবে যে তাদের মাঝখানে একজন স্রষ্টা নবী উপস্থিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বিদ্রোহী, কিন্তু তারা তোমার কথা শুনুক বা না শুনুক, তোমাকে অবশ্যই ওদের কাছে ওগুলো বলতে হবে যাতে তারা জানতে পারে যে তাদের মধ্যে একজন ভাববাদী বাস করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা শুনুক বা না শুনুক, তারা তো বিদ্রোহী গৃহ, কিন্তু তারা কমপক্ষে জানতে পারবে, যে তাদের মধ্যে এক জন ভাববাদী আছে।