Ezekiel 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের কাছে আমার কালামগুলো বলো, তারা শুনুক বা না শুনুক; তারা তো অত্যন্ত বিদ্রোহী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের কাছে আমার কথা বলবে, তারা শুনুক বা না শুনুক, কারণ তারা বিদ্রোহী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও, তাহারা শুনুক বা না শুনুক; তাহারা ত অত্যন্ত বিদ্রোহী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও, তাহারা শুনুক বা না শুনুক; তাহারা ত অত্যন্ত বিদ্রোহী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বিদ্রোহী বলে আমার কথা না-ও শুনতে পারে, কিন্তু তারা শুনুক বা না শুনুক তুমি তাদের কাছে আমার কথাগুলো বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বিদ্রোহী বলে আমার কথা না-ও শুনতে পারে, কিন্তু তারা শুনুক বা না শুনুক তুমি তাদের কাছে আমার কথাগুলো বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা শুনুক আর না শুনুক, আমি তোমায় যা বলতে বলেছি, তুমি তাদের তাই-ই বলো। মনে রেখো, ওরা চির বিদ্রোহী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যা বলি তা তুমি অবশ্যই তাদের বলবে| আমি জানি তারা তোমার কথা শুনবে না| তারা তোমার বিরুদ্ধে পাপ করাও ছাড়বে না! কারণ তারা বিদ্রোহী বংশ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি তাদের কাছে আমার কথা বলবে, তারা শুনুক বা না শুনুক; কারণ তারা তো অত্যন্ত বিদ্রোহী।