Ezekiel 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, আমি তোমাকে যা বলি, তুমি শোন; তুমি সেই বিদ্রোহীকুলের মত বিদ্রোহী হয়ো না; তোমার মুখ খোল, আমি তোমাকে যা দিই, তা ভোজন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি, মানবসন্তান, আমি যা বলছি তা শোনো। সেই বিদ্রোহীকুলের মতন বিদ্রোহী হোয়ো না; তোমার মুখ খোলো আর আমি যা তোমাকে দিচ্ছি তা খাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যাহা বলি, তুমি শুন; তুমি সেই বিদ্রোহীকুলের ন্যায় বিদ্রোহী হইও না; তোমার মুখ খুল, আমি তোমাকে যাহা দিই, তাহা ভোজন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যাহা বলি, তুমি শুন; তুমি সেই বিদ্রোহীকুলের ন্যায় বিদ্রোহী হইও না; তোমার মুখ খুল, আমি তোমাকে যাহা দিই, তাহা ভোজন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মানুষের সন্তান, আমি তোমাকে যা বলি তা শোন। ঐ বিদ্রোহী জাতির মত তুমি বিদ্রোহী হোয়ো না। তুমি হা কর, আমি তোমাকে যা দিচ্ছি তা খাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মানুষের সন্তান, আমি তোমাকে যা বলি তা শোন। ঐ বিদ্রোহী জাতির মত তুমি বিদ্রোহী হোয়ো না। তুমি হা কর, আমি তোমাকে যা দিচ্ছি তা খাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন মর্ত্যমানব, যা বলি শোন। ওদের মত বিদ্রোহী হয়ো না। এবার হাঁ কর, যা দিচ্ছি, খেয়ে নাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, আমি যা বলি তা অবশ্যই শোন| ঐ বিদ্রোহীদের মত আমার বিরুদ্ধে উঠো না| তোমার মুখ খোল এবং আমি যে বাক্য দিচ্ছি তা গ্রহণ কর, তারপর তা লোকদের বল| এই বাক্যগুলি ভোজন কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি, মানুষের সন্তান, শোন আমি তোমাকে যা বলি, তুমি সেই বিদ্রোহী গৃহের মত বিদ্রোহী হয়ো না। আমি তোমাকে যা দিই তোমার মুখ খোল এবং খাও’।”