Ezekiel 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দেখলাম, আর দেখ, একখানি হাত আমার প্রতি বাড়িয়ে দেওয়া হল, আর দেখ, তার মধ্যে একখানি গুটিয়ে রাখা কিতাব ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি তাকিয়ে দেখলাম আমার দিকে একটি হাত বাড়ানো রয়েছে। তাতে রয়েছে একটি গুটিয়ে রাখা বই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, একখানি হস্ত আমার প্রতি প্রসারিত হইল, আর দেখ, তাহার মধ্যে একখানি জড়ান পুস্তক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, একখানি হস্ত আমার প্রতি প্রসারিত হইল, আর দেখ, তাহার মধ্যে একখানি জড়ান পুস্তক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি তাকিয়ে দেখলাম আমার দিকে একটা হাত বাড়ানো রয়েছে। তাতে রয়েছে একটা গুটিয়ে রাখা বই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি তাকিয়ে দেখলাম আমার দিকে একটা হাত বাড়ানো রয়েছে। তাতে রয়েছে একটা গুটিয়ে রাখা কিতাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখলাম, একখানি হাত আমার দিকে এগিয়ে এল। সেই হাতে একটি গুটানো পুঁথি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি (যিহিষ্কেল) দেখলাম একটা হাত আমার দিকে এগিয়ে আসছে| সেই হাতে একটা বাক্য লেখা গোটানো পুঁথি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তাকালাম, একটা হাত আমার দিকে বাড়ানো ছিল; তার ভেতর একটা গোটানো বই ছিল।