Ezekiel 20:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তম বছরের পঞ্চম মাসের দশম দিনে ইসরাইলের প্রাচীনদের মধ্যে কয়েকজন পুরুষ মাবুদের ইচ্ছা জানবার জন্য এসে আমার সম্মুখে বসলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম বছরের পঞ্চম মাসের দশ দিনের দিন, ইস্রায়েলের কয়েকজন প্রাচীন সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য আমার সামনে বসলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তম বৎসরের পঞ্চম মাসে, মাসের দশম দিনে ইস্রায়েলের প্রাচীনবর্গের মধ্যে কয়েক জন পুরুষ সদাপ্রভুর কাছে অন্বেষণ করিবার জন্য আসিয়া আমার সম্মুখে বসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তম বৎসরের পঞ্চম মাসে, মাসের দশম দিনে ইস্রায়েলের প্রাচীনবর্গের মধ্যে কয়েকজন পুরুষ সদাপ্রভুর কাছে অন্বেষণ করিবার জন্য আসিয়া আমার সম্মুখে বসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম বছরের পঞ্চম মাসের দশ দিনের দিন ইস্রায়েলের কয়েকজন বৃদ্ধ নেতা সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য এসে আমার সামনে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম বছরের পঞ্চম মাসের দশ দিনের দিন ইসরাইলের কয়েকজন বৃদ্ধ নেতা মাবুদের ইচ্ছা জানবার জন্য এসে আমার সামনে বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন ছিল আমাদের নির্বাসনের সপ্তম বৎসরের পঞ্চম মাসের দশম দিন। ইসরায়েলীদের কয়েকজন সমাজপতি ঈশ্বরের ইচ্ছা জানার জন্য আমার কাছে এসেছিল। তারা সকলে আমার সামনেই বসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন কয়েকজন প্রবীণ প্রভুর পরামর্শ জানতে আমার কাছে এসে আমার সামনে বসলেন| এটা ছিল নির্বাসনে থাকার সপ্তম বছরের পঞ্চম মাসের দশম দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে এটা এসেছিল সপ্তম বছরের পঞ্চম মাসে, মাসের দশম দিনের ইস্রায়েলের প্রাচীনদের মধ্যে কয়েকজন পুরুষ সদাপ্রভুর কাছে খোঁজ করার জন্য এসে আমার সামনে বসল।