Ezekiel 20:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের, আমার বিধিকলাপ দিলাম ও আমার শরীয়তগুলো জানালাম, যা পালন করলে তা দ্বারা মানুষ বাঁচে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের আমার নিয়ম দিলাম ও আমার আইনকানুন তাদের জানালাম, যে তা পালন করবে সে তার মধ্যে দিয়ে বাঁচবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদিগকে আমার বিধিকলাপ দিলাম, ও আমার শাসনকলাপ জ্ঞাত করিলাম, যাহা পালন করিলে তদ্দ্বারা মনুষ্য বাঁচে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদিগকে আমার বিধিকলাপ দিলাম, ও আমার শাসনকলাপ জ্ঞাত করিলাম, যাহা পালন করিলে তদ্দ্বারা মনুষ্য বাঁচে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের আমার নিয়ম দিলাম এবং আমার আইন-কানুন তাদের জানালাম; যে তা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের আমার নিয়ম দিলাম এবং আমার শরীয়ত তাদের জানালাম; যে তা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে আমি তাদের দিলাম আমার অনুশাসন, দিলাম আমার বিধি-বিধান, যা পালন করলে মানুষ জীবনের অধিকারী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার বিধিগুলি তাদের দিয়েছিলাম, যে সমস্ত বিধি আমাকে জানতে তাদের সাহায্য করবে সেগুলো তাদের বলেছিলাম| যদি কোন ব্যক্তি সেই সমস্ত নিয়ম পালন করে তবে সে বাঁচবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তাদেরকে আমার বিধিকলাপ দিলাম ও আমার শাসনকলাপ জানালাম, যা পালন করলে তার দ্বারা মানুষ বাঁচে।