Ezekiel 20:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, আমার ও তাদের মধ্যে চিহ্নস্বরূপ আমার বিশ্রাম দিনগুলোও তাদের দিলাম যেন তারা জানতে পারে যে, আমিই মাবুদ যিনি তাদের পবিত্র করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরও আমার ও তাদের মধ্যে চিহ্ন হিসেবে আমার বিশ্রাম দিনগুলি তাদের দিলাম যেন তারা জানতে পারে যে, আমি সদাপ্রভু তাদের পবিত্র করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমিই যে তাহাদের পবিত্রকারী সদাপ্রভু, ইহা জানাইবার জন্য আমার ও তাহাদের মধ্যে চিহ্নস্বরূপে আমার বিশ্রামদিন সকলও তাহাদিগকে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমিই যে তাহাদের পবিত্রকারী সদাপ্রভু, ইহা জানাইবার জন্য আমার ও তাহাদের মধ্যে চিহ্নস্বরূপে আমার বিশ্রামদিন সকলও তাহাদিগকে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ও তাদের মধ্যে চিহ্ন হিসাবে বিশ্রাম দিনগুলোও তাদের দিলাম যাতে তারা জানতে পারে যে, আমি সদাপ্রভুই আমার উদ্দেশ্যে তাদের আলাদা করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ও তাদের মধ্যে চিহ্ন হিসাবে বিশ্রাম দিনগুলোও তাদের দিলাম যাতে তারা জানতে পারে যে, আমি মাবুদই তাদের পবিত্র করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এছাড়াও সাব্বাথ দিনকে আমাদের মধ্যে সম্পাদিত চুক্তির প্রতীকরূপে স্থির করলাম, আমি প্রভু পরমেশ্বর তাদের শুচি করেছি, এ কথা তাদের স্মরণ করিয়ে দিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের বিশ্রামের বিশেষ বিশেষ দিনের কথাও বলেছিলাম| সেই সমস্ত ছুটির দিনগুলো তাদের ও আমার মধ্যে বিশেষ চিহ্নস্বরূপ ছিল| তারা এই বোঝাত যে আমিই প্রভু আর আমি তাদের আমার বিশেষ প্রজা করে তুলেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমিই যে তাদের পবিত্রকারী সদাপ্রভু, এটা জানাবার জন্য আমার ও তাদের মধ্যে চিহ্নের মতো আমার বিশ্রামদিন সবও তাদেরকে দিলাম।