Ezekiel 20:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইসরাইল-কুল সেই মরুভূমিতে আমার বিরুদ্ধাচারী হল; আমার বিধিপথে চললো না এবং আমার অনুশাসনগুলো অগ্রাহ্য করলো, যা পালন করলে তা দ্বারা মানুষ বাঁচে; আর আমার বিশ্রাম দিনগুলো অতিশয় নাপাক করলো; তখন আমি বললাম, আমি তাদেরকে সংহার করার জন্য মরুভূমিতে তাদের উপরে আমার গজব ঢেলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু ইস্রায়েলের লোকেরা মরুভূমিতে আমার বিরুদ্ধে বিদ্রোহ করল। তারা আমার নিয়ম অনুসারে চলেনি, আমার আইনকানুন অগ্রাহ্য করেছে যদিও তা পালন করলে মানুষ তার মধ্যে দিয়ে বাঁচবে এবং তারা আমার বিশ্রামবারকে ভীষণভাবে অপবিত্র করেছে। তখন আমি বলেছিলাম যে আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব ও মরুভূমিতে তাদের ধ্বংস করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ইস্রায়েল-কুল সেই প্রান্তরে আমার বিরুদ্ধাচারী হইল; আমার বিধিপথে চলিল না, এবং আমার শাসনকলাপ অগ্রাহ্য করিল, যাহা পালন করিলে তদ্দ্বারা মনুষ্য বাঁচে; আর আমার বিশ্রামদিন সকল অতিশয় অপবিত্র করিল; তখন আমি কহিলাম, আমি তাহাদিগকে সংহার করিবার জন্য প্রান্তরে তাহাদের উপরে আমার কোপ ঢালিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইস্রায়েল-কুল সেই প্রান্তরে আমার বিরুদ্ধাচারী হইল; আমার বিধিপথে চলিল না, এবং আমার শাসনকলাপ অগ্রাহ্য করিল, যাহা পালন করিলে তদ্দ্বারা মনুষ্য বাঁচে; আর আমার বিশ্রামদিন সকল অতিশয় অপবিত্র করিল; তখন আমি কহিলাম, আমি তাহাদিগকে সংহার করিবার জন্য প্রান্তরে তাহাদের উপরে আমার কোপ ঢালিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘কিন্তু ইস্রায়েলের লোকেরা মরু-এলাকায় আমার বিরুদ্ধে বিদ্রোহ করল। তারা আমার নিয়মগুলো পালন করল না এবং আমার যে আইন-কানুন পালন করলে মানুষ জীবন পায় তা তারা অগ্রাহ্য করল; তারা আমার দেওয়া বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করল না। কাজেই আমি বললাম, আমি তাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়ে মরু-এলাকাতেই তাদের ধ্বংস করে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘কিন্তু ইসরাইলের লোকেরা মরুভূমিতে আমার বিরুদ্ধে বিদ্রোহ করল। তারা আমার নিয়মগুলো পালন করল না এবং আমার যে শরীয়ত পালন করলে মানুষ জীবন পায় তা তারা অগ্রাহ্য করল; তারা আমার দেওয়া বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করল না। কাজেই আমি বললাম, আমি তাদের উপর আমার গজব ঢেলে দিয়ে মরুভূমিতেই তাদের ধ্বংস করে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেই মরুপ্রান্তরেও তারা আমার বিরুদ্ধাচরণ করল। তারা আমার বিধান ভঙ্গ করল, আমার সেই অনুশাসন প্রত্যাখ্যান করল, যে অনুশাসন পালনে মানুষ জীবন লাভ করে। তারা সাব্বাথ দিনকে সম্পূর্ণভাবে অপবিত্র করল। সেই মরুপ্রান্তরে ক্রোধের প্রচণ্ডতায় আমি তাদের ধ্বংস করতে মনস্থ করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কিন্তু ইস্রায়েল পরিবার মরুভূমিতে আমার বিরুদ্ধে গেল| তারা আমার বিধিগুলি মানল না, আমার বিধি মানতে অস্বীকার করল| ঐসব বিধি পালন করলে লোকরা বাঁচবে| তারা আমার বিশ্রামের বিশেষ দিনগুলিকে মান্য করেনি, ঐসব দিনে আরও বেশী কাজ করেছে| আমি তাদের মরুভূমিতে ধ্বংস করার পরিকল্পনা করেছিলাম, যেন তারা আমার রোধর পূর্ণ মাত্রা বুঝতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ইস্রায়েল-কুল সেই মরুপ্রান্তে আমার বিরুদ্ধচারী হল; আমার বিধিপথে চলল না পরিবর্তে, তারা আমার শাসনকলাপ অগ্রাহ্য করল, যা পালন করলে তার দ্বারা মানুষ বাঁচে; আর আমার বিশ্রামদিন সব খুব অপবিত্র করল; তাতে আমি বললাম, আমি তাদেরকে ধ্বংস করার জন্য মরুপ্রান্তে তাদের ওপরে আমার কোপ ঢালব।