Ezekiel 20:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা আমার অনুশাসনগুলো অগ্রাহ্য করতো, আমার বিধিপথে চলতো না ও আমার বিশ্রামবার নাপাক করতো, কেননা তাদের অন্তঃকরণ তাদের মূর্তিগুলোর অনুগামী ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তারা আমার আইনকানুন অগ্রাহ্য করেছে ও আমার নিয়ম অনুসারে চলেনি এবং আমার বিশ্রামবারকে অপবিত্র করেছে। কেননা তাদের অন্তর তাদের প্রতিমাগুলির অনুগত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা আমার শাসনকলাপ অগ্রাহ্য করিত, আমার বিধিপথে চলিত না, ও আমার বিশ্রামদিন অপবিত্র করিত, কেননা তাহাদের অন্তঃকরণ তাহাদের পুত্তলিগণের অনুগামী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা আমার শাসনকলাপ অগ্রাহ্য করিত, আমার বিধিপথে চলিত না, ও আমার বিশ্রামদিন অপবিত্র করিত, কেননা তাহাদের অন্তঃকরণ তাহাদের পুত্তলিগণের অনুগামী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমার আইন-কানুন অগ্রাহ্য করেছে ও আমার নিয়মগুলো অমান্য করেছে এবং আমার দেওয়া বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করে নি, কারণ তাদের অন্তরের টান ছিল প্রতিমাপূজার দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমার শরীয়ত অগ্রাহ্য করেছে ও আমার নিয়মগুলো অমান্য করেছে এবং আমার দেওয়া বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করে নি, কারণ তাদের অন্তরের টান ছিল মূর্তিপূজার দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এই প্রতিজ্ঞা করলাম কারণ তারা আমার বিধি লঙ্ঘন করেছে, অনুশাসন ভঙ্গ করেছে এবং সাব্বাথ দিনকে অপবিত্র করেছে। তারা ঐ অলীক মূর্তিগুলির পূজাতেই বেশি আনন্দ পেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘ইস্রায়েলের লোকরা আমার বিধি মানতে অস্বীকার করেছিল, তারা আমার বিধিসকল পালন করেনি, বিশ্রামের দিনকে কোন গুরুত্বই দেয়নি| তারা এই সব করেছে কারণ তাদের হৃদয় সেই সব নোংরা মূর্ত্তির অধিকারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা আমার শাসনকলাপ অগ্রাহ্য করত, আমার বিধিপথে চলত না ও আমার বিশ্রামদিন অপবিত্র করত, কারণ তাদের হৃদয় তাদের মূর্তিদের অনুগামী ছিল।