Ezekiel 20:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই মরুভূমিতে আমি তাদের সন্তানদেরকে বললাম, তোমরা তোমাদের পিতাদের বিধিপথে চলো না, তাদের অনুশাসনগুলো মান্য করো না ও তাদের মূর্তিগুলো দ্বারা নিজেদের নাপাক করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মরুভূমিতে তাদের সন্তানদের বললাম, “তোমাদের পূর্বপুরুষদের মতো চলো না, তাদের আইনকানুন রক্ষা কোরো না ও তাদের প্রতিমাগুলি দ্বারা নিজেদের অশুচি কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই প্রান্তরে আমি তাহাদের সন্তানগণকে কহিলাম, তোমরা আপনাদের পিতৃগণের বিধিপথে চলিও না, তাহাদের শাসনকলাপ মানিও না, ও তাহাদের পুত্তলিগণ দ্বারা আপনাদিগকে অশুচি করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই প্রান্তরে আমি তাহাদের সন্তানগণকে কহিলাম, তোমরা আপনাদের পিতৃগণের বিধিপথে চলিও না, তাহাদের শাসনকলাপ মানিও না, ও তাহাদের পুত্তলিগণ দ্বারা আপনাদিগকে অশুচি করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে তাদের ছেলেমেয়েদের আমি বললাম যে, তারা যেন তাদের পূর্বপুরুষদের মত কাজ না করে, তাদের আচার-ব্যবহার অনুসারে না চলে এবং তাদের প্রতিমাগুলো দিয়ে নিজেদের অশুচি না করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তাদের ছেলেমেয়েদের আমি বললাম যে, তারা যেন তাদের পূর্বপুরুষদের মত কাজ না করে, তাদের আচার-ব্যবহার অনুসারে না চলে এবং তাদের মূর্তিগুলো দিয়ে নিজেদের নাপাক না করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরিবর্তে তাদের যুবকদের সতর্ক করে দিয়ে বললাম, তোমাদের পূর্ব পুরুষেরা যে বিধান তোমাদের দিয়েছে তা পালন করো না, তাদের আচার-প্রথা অনুসরণ করো না কিম্বা তাদের ঐ সব মূর্তির সংস্পর্শে নিজেদের অপবিত্র করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের সন্তানদের কাছে বলেছিলাম, “তোমরা তোমাদের পিতামাতার মতো হয়ো না| তাদের নোংরা মূর্ত্তি দ্বারা তোমাদের কলুষিত কোরো না| তাদের আজ্ঞার অনুসরণ ও আদেশ পালন কোর না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই মরুপ্রান্তে আমি তাদের সন্তানদের বললাম, তোমাদের পূর্বপুরুষের বিধিপথে চল না, তাদের শাসনকলাপ মেনো না ও তাদের মূর্তিগুলি দ্বারা নিজেদেরকে অশুচি কর না;