Ezekiel 20:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সেই সন্তানেরা আমার বিরুদ্ধাচারী হল; তারা আমার বিধিপথে চললো না এবং আমার অনুশাসনগুলো পালন করার জন্য সতর্ক হল না, যা পালন করলে তা দ্বারা মানুষ বাঁচে; তারা আমার বিশ্রামবারও নাপাক করলো; তখন আমি বললাম, আমি তাদের উপরে আমার গজব ঢেলে দেব, মরুভূমিতে তাদের উপর আমার ক্রোধ সাধন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তবুও সেই সন্তানেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করল তারা আমার নিয়মগুলি পালন করেনি ও আমার আইনকানুন রক্ষা করতে যত্ন নেয়নি “যদিও তা পালন করলে মানুষ তার মধ্যে দিয়ে বাঁচবে” এবং তারা আমার বিশ্রামবারকে অপবিত্র করেছে। তখন আমি বলেছিলাম যে আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব ও মরুভূমিতে আমার অসন্তোষ তাদের উপর ব্যয় করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি সেই সন্তানগণ আমার বিরুদ্ধাচারী হইল; তাহারা আমার বিধিপথে চলিল না, এবং আমার শাসনকলাপ পালনার্থে রক্ষা করিল না, যাহা পালন করিলে তদ্দ্বারা মনুষ্য বাঁচে; তাহারা আমার বিশ্রামদিনও অপবিত্র করিল; তখন আমি কহিলাম, আমি তাহাদের উপরে আপন কোপ ঢালিব, প্রান্তরে তাহাদিগেতে আপন ক্রোধ সাধন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি সেই সন্তানগণ আমার বিরুদ্ধাচারী হইল; তাহারা আমার বিধিপথে চলিল না, এবং আমার শাসনকলাপ পালনার্থে রক্ষা করিল না, যাহা পালন করিলে তদ্দ্বারা মনুষ্য বাঁচে; তাহারা আমার বিশ্রামদিনও অপবিত্র করিল; তখন আমি কহিলাম, আমি তাহাদের উপরে আপন কোপ ঢালিব, প্রান্তরে তাহাদের উপর আপন ক্রোধ সাধন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘কিন্তু সেই ছেলেমেয়েরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করল। তারা আমার নিয়মগুলো পালন করল না এবং যে আইন-কানুন পালন করলে মানুষ জীবন পায় তারা আমার সেই আইন-কানুন মেনে চলবার দিকে মনোযোগ দিল না; তারা আমার দেওয়া বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করল না। তাই আমি বললাম মরু-এলাকায় আমি তাদের উপর আমার ক্রোধ ও ভীষণ অসন্তোষ সম্পূর্ণভাবে ঢেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘কিন্তু সেই ছেলেমেয়েরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করল। তারা আমার নিয়মগুলো পালন করল না এবং যে শরীয়ত পালন করলে মানুষ জীবন পায় তারা আমার সেই শরীয়ত মেনে চলবার দিকে মনোযোগ দিল না; তারা আমার দেওয়া বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করল না। তাই আমি বললাম মরুভূমিতে আমি তাদের উপর আমার রাগ ও গজব সম্পূর্ণভাবে ঢেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেই প্রজন্মও আমার কথা শুনল না, আমাকে অগ্রাহ্য করল। আমার অনুশাসন ও বিধান ভঙ্গ করল, যে অনুশাসন পালনে জীবনলাভ করা যায়। তারা সাব্বাথ দিনকে অপবিত্র করল। সেই মরুপ্রান্তরেই আমার প্রচণ্ড ক্রোধের পরিচয় তাদের দিতে চেয়েছিলাম, সেখানেই সকলকে সংহার করতে চেয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কিন্তু ঐ সন্তানরা আমার বিরুদ্ধাচরণ করল| তারা আমার বিধি পালন ও আদেশ রক্ষা করল না| আমি তাদের যা বলেছি তারা তা করেনি| ঐসব বিধি মঙ্গলের জন্য| যদি কোন ব্যক্তি তা পালন করে সে বাঁচবে| তারা আমার বিশ্রামের বিশেষ দিনকে কোন গুরুত্বই দেয়নি| তাই আমি তাদের মরুভূমিতে সম্পূর্ণরূপে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলাম যেন তারা আমার রোধর পূর্ণ মাত্রা বুঝতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই সন্তানরা আমার বিরুদ্ধাচারী হল; তারা আমার বিধিপথে চলল না এবং আমার শাসনকলাপ পালনের জন্য রক্ষা করল না, যা পালন করলে তার দ্বারা মানুষ বাঁচে; তারা আমার বিশ্রাম দিন ও অপবিত্র করল; আমি তাদের ওপরে নিজের কোপ ঢালব, মরুপ্রান্তে তাতে নিজের ক্রোধ সম্পন্ন করব ।