Ezekiel 20:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, আমি মরুভূমিতে তাদের বিপক্ষে শপথ করলাম, বললাম, তাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করে দেব, নানা দেশে ছড়িয়ে-ছিটিয়ে দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া সেই মরুভূমিতে আমি হাত তুলে তাদের কাছে শপথ করেছিলাম যে আমি তাদের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দেব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধিকন্তু আমি প্রান্তরে তাহাদের বিপক্ষে হস্ত উত্তোলন করিলাম, বলিলাম, তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিব, নানা দেশে বিকীর্ণ করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধিকন্তু আমি প্রান্তরে তাহাদের বিপক্ষে হস্ত উত্তোলন করিলাম, বলিলাম, তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিব, নানা দেশে বিকীর্ণ করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া মরু-এলাকায় আমি তাদের কাছে শপথ করেছিলাম যে, নানা জাতি ও দেশের মধ্যে আমি তাদের ছড়িয়ে-ছিটিয়ে দেব,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া মরুভূমিতে আমি তাদের কাছে কসম খেয়েছিলাম যে, নানা জাতি ও দেশের মধ্যে আমি তাদের ছড়িয়ে-ছিটিয়ে দেব,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সেই মরুভূমিতেই আর একটি অঙ্গীকার করলাম। শপথ করলাম, তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে-ছিটিয়ে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মরুভূমিতে তাদের সঙ্গে আর একটি প্রতিজ্ঞা করে বলেছিলাম তাদের আমি বিভিন্ন দেশে, বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মরুপ্রান্তে তাদের বিপক্ষে হাত তুললাম, বললাম, তাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করব, নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে দেব;