Ezekiel 20:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা আমার অনুশাসনগুলো পালন করলো না, আমার বিধিকলাপ অগ্রাহ্য করলো, আমার বিশ্রামবার নাপাক করলো ও তাদের পিতাদের মূর্তিগুলোর প্রতি তাদের চোখ আসক্ত থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তারা আইনকানুনের বাধ্য হয়নি অথচ নিয়মগুলি অগ্রাহ্য করেছে এবং আমার বিশ্রামবারকে অপবিত্র করেছে ও অগ্রাহ্য করেছে এবং তাদের চোখের লোলুপ দৃষ্টি ছিল তাদের পূর্বপুরুষদের পূজিত মূর্তির প্রতি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা আমার শাসনকলাপ পালন করিল না, আমার বিধিকলাপ অগ্রাহ্য করিল, আমার বিশ্রামদিন অপবিত্র করিল, ও তাহাদের পিতাদের পুত্তলিগণে তাহাদের চক্ষু আসক্ত থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা আমার শাসনকলাপ পালন করিল না, আমার বিধিকলাপ অগ্রাহ্য করিল, আমার বিশ্রামদিন অপবিত্র করিল, ও তাহাদের পিতাদের পুত্তলিগণে তাহাদের চক্ষু আসক্ত থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তারা আমার আইন-কানুন পালন করে নি, আমার নিয়মগুলো অগ্রাহ্য করেছে, আমার দেওয়া বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করে নি, আর তাদের পূর্বপুরুষদের প্রতিমাগুলো তাদের কাছে ভাল লেগেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তারা আমার শরীয়ত পালন করে নি, আমার নিয়মগুলো অগ্রাহ্য করেছে, আমার দেওয়া বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করে নি, আর তাদের পূর্বপুরুষদের মূর্তিগুলো তাদের কাছে ভাল লেগেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তারা আমার অনুশাসন অমান্য করেছে, বিধান ভঙ্গ করেছে, সাব্বাথ দিনকে অপবিত্র করেছে এবং তাদের পূর্বপুরুষের পূজিত অলীক মূর্তির সেবা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘ইস্রায়েলের লোকরা আমার বিধি পালন করেনি| তারা তা অগ্রাহ্য করেছিল| তারা আমার বিশ্রামের বিশেষ দিনকে কোন গুরুত্বই দেয়নি| তারা তাদের পিতাদের নোংরা মূর্ত্তিগুলি পূজো করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা আমার শাসনকলাপ পালন করল না, আমার বিধিকলাপ অগ্রাহ্য করল, আমার বিশ্রামদিন অপবিত্র করল ও তাদের বাবাদের মূর্তিতে তাদের চোখ আসক্ত থাকল।