Ezekiel 20:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা গর্ভ উন্মোচক সমস্ত সন্তানকে আগুনের মধ্য দিয়ে গমন করাত, তাই আমি তাদেরকে নিজ নিজ উপহারে নাপাক হতে দিলাম, যেন আমি তাদের ধ্বংস করি, যেন তারা জানতে পারে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের উপহারকে অশুচি হতে দিলাম—তাদের প্রথমজাতকে উৎসর্গ যেন আমি আতঙ্কিত করতে পারি আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা গর্ভ উন্মোচক সমস্ত সন্তানকে [অগ্নির মধ্য দিয়া] গমন করাইত, তাই আমি তাহাদিগকে আপন আপন উপহারে অশুচি হইতে দিলাম, যেন আমি তাহাদিগকে ধ্বংস করি, যেন তাহারা জানিতে পারে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা গর্ভ উন্মোচক সমস্ত সন্তানকে [অগ্নির মধ্য দিয়া] গমন করাইত, তাই আমি তাহাদিগকে আপন আপন উপহারে অশুচি হইতে দিলাম, যেন আমি তাহাদিগকে ধ্বংস করি, যেন তাহারা জানিতে পারে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি সন্তানকে তারা আগুনে পুড়িয়ে উৎসর্গ করেছে, আর তার মধ্য দিয়েই আমি তাদের অশুচি হতে দিলাম যেন আমি তাদের ধ্বংস করতে পারি। তখন তারা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি সন্তানকে তারা আগুনে পুড়িয়ে কোরবানী দিয়েছে, আর তার মধ্য দিয়েই আমি তাদের নাপাক হতে দিলাম যেন আমি তাদের ধ্বংস করতে পারি। তখন তারা জানতে পারবে যে, আমিই মাবুদ।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাগ-যজ্ঞ বলিদানে তাদের অশুচি হতে দিলাম, প্রথমজাত সন্তানতে বলি দিতে বাধা ছিলাম না। এইভাবে আমি চেয়েছিলাম তাদের শাস্তি দিতে, আমিই যে প্রভু পরমেশ্বর সেকথা তাদের বুঝিয়ে দিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের উপহারেই তাদের অশুচি হতে দিলাম| এমনকি তারা তাদের প্রথমজাত পুত্রদের বলি দিতে শুরু করল| যেন আমি তাদের ধ্বংস করি আর তারা জানে যে আমিই প্রভু|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা গর্ভ উন্মোচক সমস্ত সন্তানকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যেত, তাই আমি তাদেরকে নিজেদের উপহারে অশুচি হতে দিলাম, যেন আমি তাদেরকে ধ্বংস করি, যেন তারা জানতে পারে যে, আমিই সদাপ্রভু।