Ezekiel 20:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে মানুষের সন্তান, তুমি ইসরাইল-কুলের সঙ্গে আলাপ করে তাদের বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করেছে, এতেই আমার কুফরী করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, হে মানবসন্তান, তুমি ইস্রায়েল কুলের সঙ্গে আলাপ করে তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে আমার নিন্দা করেছে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েল-কুলের সহিত আলাপ করিয়া তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছে, ইহাতেই আমার নিন্দা করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েল-কুলের সহিত আলাপ করিয়া তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছে, ইহাতেই আমার নিন্দা করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই হে মানুষের সন্তান, তুমি ইস্রায়েলীয়দের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘তোমাদের পূর্বপুরুষেরা অবিশ্বস্ততার কাজ করে আমাকে অপমান করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই হে মানুষের সন্তান, তুমি বনি-ইসরাইলদের বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘তোমাদের পূর্বপুরুষেরা বেঈমানীর কাজ করে আমাকে কুফরী করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব হে মর্ত্যমানব, আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, সেকথা ইসরায়েলীদের বল যে, এবার তাদের পূর্বপুরুষেরা স্বেচ্ছাচারী হয়ে অন্যভাবে আমার অবমাননা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, হে মনুষ্যসন্তান, এখন তুমি ইস্রায়েল পরিবার সমূহের কাছে এই কথা বল, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন: ইস্রায়েলের লোকরা আমার সম্বন্ধে ভয়ঙ্কর সব কথা বলছে এবং আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে মানুষের-সন্তান, তুমি ইস্রায়েল কুলের সঙ্গে আলাপ করে তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করেছে, এতেই আমার নিন্দা করেছে। কারণ আমি তাদেরকে যে দেশ দেব বলে তুলেছিলাম,