Ezekiel 20:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি তাদেরকে বললাম, তোমরা যে উচ্চস্থলীতে উঠে যাও, সেটি কি? এভাবে আজ পর্যন্ত তার নাম বামা [উচ্চস্থলী] হয়ে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি তাদের বললাম তোমরা যে উঁচু স্থানে উঠে যাও, ওটি কি?’ ” (আজ পর্যন্ত সেই জায়গাকে বামা বলে ডাকা হয়।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি তাহাদিগকে কহিলাম, তোমরা যে উচ্চস্থলীতে উঠিয়া যাও, উহা কি? এইরূপে অদ্য পর্য্যন্ত তাহার নাম বামা [উচ্চস্থলী] হইয়া রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি তাহাদিগকে কহিলাম, তোমরা যে উচ্চস্থলীতে উঠিয়া যাও, উহা কি? এইরূপে অদ্য পর্যন্ত তাহার নাম বামা [উচ্চস্থলী] হইয়া রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি তাদের জিজ্ঞাসা করলাম সেই সব উঁচু স্থানে তারা কেন যায়।’” আজও সেই সব জায়গার নাম রয়েছে “পূজার উঁচু স্থান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি তাদের জিজ্ঞাসা করলাম সেই সব উঁচু স্থানে তারা কেন যায়।’ ” আজও সেই সব জায়গার নাম রয়েছে “পূজার উঁচু স্থান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা যে ‘উচ্চস্থলী’তে যাচ্ছ, তোমরা কি জান কোথায় যাচ্ছ? সেই থেকে ঐ স্থানকে বলা হয় ‘বাসা’ অর্থাৎ কোথায় যাচ্ছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ইস্রায়েলের লোকদের জিজ্ঞেস করেছিলাম কেন তারা ঐসব উচ্চ স্থানে যায়? কিন্তু সেই সব উচ্চ স্থান আজও এখানে রয়েছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আমি তাদেরকে বললাম, তোমার যে উচ্চস্থলীতে উঠে যাও ওটা কি? এই ভাবে আজ পর্যন্ত তার নাম বামা উচ্চস্থলী হয়ে রয়েছে।