Ezekiel 20:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি ইসরাইল-কুলকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের রীতিতে নিজেদের নাপাক করছো? তাদের ঘৃণার বস্তুগুলোর পিছনে চলে জেনা করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব ইস্রায়েল কুলকে বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের মতো করে নিজেদের অশুচি করবে এবং তাদের ঘৃণ্য মূর্তিগুলির প্রতি লালসা করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা কি আপন আপন পিতৃপুরুষদের রীতিতে আপনাদিগকে অশুচি করিতেছ? তাহাদের ঘৃণার্হ বস্তু সকলের অনুগমনে ব্যভিচার করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা কি আপন আপন পিতৃপুরুষদের রীতিতে আপনাদিগকে অশুচি করিতেছ? তাহাদের ঘৃণার্হ বস্তু সকলের অনুগমনে ব্যভিচার করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ইস্রায়েলীয়দের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের মত করে নিজেদের অশুচি করবে এবং তাদের জঘন্য মূর্তিগুলোর পূজা করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদ আমাকে বললেন, “তুমি বনি-ইসরাইলদের বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের মত করে নিজেদের নাপাক করবে এবং তাদের জঘন্য মূর্তিগুলোর পূজা করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের বল যে, আমি সর্বাধিপতি প্রভু এই কথা বলছি: তোমাদের পূর্ব পুরুষদের মত তোমরা কেন সেই একই পাপে লিপ্ত হচ্ছ? কেন ঐ অলীক মূর্তির টানে ছুটে চলেছ? আজও তোমরা তাদের উদ্দেশে সেই একই নৈবেদ্য উৎসর্গ করছ। নিজেদের সন্তানদের আহুতি দিয়ে নিজেদের কলঙ্কিত করছ। তারপরেও তোমরা ইসরায়েলীরা আমার অভিপ্রায় জানতে চাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছেন, “ইস্রায়েলের লোকরা ঐসব মন্দ কাজগুলি করেছে| তাই ইস্রায়েল পরিবারের কাছে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, তোমরা তোমাদের পূর্বপুরুষদের মত কাজ করে নিজেদের নোংরা করেছ, তোমরা বেশ্যার মত ব্যবহার করেছ এবং আমাকে ছেড়ে তোমাদের পূর্বপুরুষদের এই সব জঘন্য দেবতাদের মধ্যে থাকতে গেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমার কেন নিজেদের পূর্বপুরুষদের রীতিতে নিজেদেরকে অশুচি করছ? তাদের ঘৃণ্য জিনিস সবের অনুগমনে ব্যভিচার করছ?