Ezekiel 20:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যখন নিজেদের উপহার দাও, যখন নিজ নিজ সন্তানদের আগুনের মধ্য দিয়ে গমন করাও, তখন আজ পর্যন্ত নিজেদের সমস্ত মূর্তির দ্বারা কি নিজদেরকে নাপাক করছো? তবে, হে ইসরাইল-কুল, আমি কি তোমাদের আমার ইচ্ছা জানতে দেব? সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, আমি তোমাদেরকে আমার ইচ্ছা জানতে দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তোমরা তোমাদের উপহার অর্পণ করো—তোমাদের সন্তানদের আগুনের মধ্য বলিদান করো—এই দিন পর্যন্ত তোমরা তোমাদের প্রতিমা দ্বারা নিজেদের অশুচি করছ। হে ইস্রায়েল কুল, আমি কি তোমাদের আমার কাছে অনুসন্ধান করতে দেব? এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, আমি তোমাদের আমার কাছে অনুসন্ধান করতে দেব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যখন আপনাদের উপহার দেও, যখন আপন আপন সন্তানদিগকে অগ্নির মধ্য দিয়া গমন করাও, তখন অদ্য পর্য্যন্ত আপনাদের সমস্ত পুত্তলির দ্বারা কি আপনাদিগকে অশুচি করিতেছ? তবে, হে ইস্রায়েল-কুল, আমি কি তোমাদিগকে আমার কাছে অন্বেষণ করিতে দিব? প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমি তোমাদিগকে আমার কাছে অন্বেষণ করিতে দিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যখন আপনাদের উপহার দেও, যখন আপন আপন সন্তানদিগকে অগ্নির মধ্য দিয়া গমন করাও, তখন অদ্য পর্যন্ত আপনাদের সমস্ত পুত্তলির দ্বারা কি আপনাদিগকে অশুচি করিতেছ? তবে, হে ইস্রায়েল-কুল, আমি কি তোমাদিগকে আমার কাছে অন্বেষণ করিতে দিব? প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমি তোমাদিগকে আমার কাছে অন্বেষণ করিতে দিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজও পর্যন্ত যখন তোমরা প্রতিমার সামনে তোমাদের ছেলেমেয়েদের আগুনে পুড়িয়ে উৎসর্গ কর তখন সেই সব প্রতিমা দিয়ে তোমরা নিজেদের অশুচি করে থাক। হে ইস্রায়েলীয়েরা, আমি কি তোমাদের আমার ইচ্ছা জানতে দেব? আমার জীবনের দিব্য যে, আমি কিছুতেই আমার ইচ্ছা তোমাদের জানতে দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজও পর্যন্ত যখন তোমরা মূর্তির সামনে তোমাদের ছেলেমেয়েদের আগুনে পুড়িয়ে কোরবানী দাও তখন সেই সব মূর্তি দিয়ে তোমরা নিজেদের নাপাক করে থাক। হে বনি-ইসরাইলরা, আমি কি তোমাদের আমার ইচ্ছা জানতে দেব? আমার জীবনের কসম যে, আমি কিছুতেই আমার ইচ্ছা তোমাদের জানতে দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমি তোমাদের কোন কথাই শুনব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সেই একই ধরণের উপহার দিচ্ছ| তোমাদের দেবতাদের কাছে উপহারস্বরূপ তোমরা তোমাদের সন্তানদের আগুনে দিচ্ছ| তোমরা আজও ঐসব নোংরা মূর্ত্তি দ্বারা নিজেদের নোংরা করছ| ইস্রায়েলের পরিবারসমূহ, তোমরা কি মনে কর উপদেশ চাইবার জন্য আমি তোমাদের আমার কাছে আসতে দেব? আমিই প্রভু ও সদাপ্রভু; আমার জীবনের দিব্য, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব না; কোন উপদেশও দেব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার যখন নিজেদের উপহার দাও, যখন নিজেদের সন্তানদের আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাও, তখন আজ পর্যন্ত নিজেদের সব মূর্তির দ্বারা কি নিজেদেরকে অশুচি করছ? তবে, হে ইস্রায়েল-কুল, আমি কি তোমাদেরকে আমার কাছে খোঁজ করতে দেব? প্রভু সদাপ্রভু বলেন, যেমন আমি জীবন্ত, আমি তোমাদের দ্বারা অন্বেষিত হব না।