Ezekiel 20:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যা মনে করে থাক, তা কোনক্রমে হবে না; তোমরা তো বলছো, আমরা জাতিদের মত হব, ভিন্ন ভিন্ন দেশের গোষ্ঠীগুলোর মত হব, কাঠ ও পাথরের পরিচর্যা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা বলে থাকো, “আমরা জগতের অন্যান্য জাতির লোকদের মতো হতে চাই যারা কাঠ ও পাথরের পূজা করে।” কিন্তু তোমাদের মনে যা আছে তা কখনও হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যাহা মনে করিয়া থাক, তাহা কোন ক্রমে হইবে না; তোমরা ত বলিতেছ, আমরা জাতিদের তুল্য হইব, ভিন্ন ভিন্ন দেশের গোষ্ঠীদের তুল্য হইব, কাষ্ঠ ও প্রস্তরের পরিচর্য্যা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যাহা মনে করিয়া থাক, তাহা কোন ক্রমে হইবে না; তোমরা ত বলিতেছ, আমরা জাতিদের তুল্য হইব, ভিন্ন ভিন্ন দেশের গোষ্ঠীদের তুল্য হইব, কাষ্ঠ ও প্রস্তরের পরিচর্যা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তোমরা বলে থাক যে, তোমরা জগতের অন্যান্য জাতির লোকদের মত হতে চাও যারা কাঠ ও পাথরের পূজা করে। কিন্তু তোমাদের মনে যা আছে তা কখনও হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তোমরা বলে থাক যে, তোমরা দুনিয়ার অন্যান্য জাতির লোকদের মত হতে চাও যারা কাঠ ও পাথরের পূজা করে। কিন্তু তোমাদের মনে যা আছে তা কখনও হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ঠিক করেই নিয়েছ যে তোমরা অন্যান্য জাতির মত, ভিনদেশী মানুষের মত গাছ-পাথরের পূজা করবে। কিন্তু তা কোনমতেই হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বল যে তোমরা অন্য জাতির মতো হতে চাও এবং তোমরা তাদের মত জীবনযাপন করতে চাও| তোমরা কাঠ ও পাথরের দেবতার সেবা করে থাক| সেটা অবশ্যই হওয়া উচিৎ নয়!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার যা মনে করে থাক, তা কোন ভাবে হবে না; তোমার তো বলছ, আমরা জাতিদের মতো হব, ভিন্ন ভিন্ন দেশের গোষ্ঠীদের মতো হব, কাঠ ও পাথরের পরিচর্য্যা করব!