Ezekiel 20:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমার জীবনের কসম, আমি আমার শক্তিশালী হাত, বাড়িয়ে দেওয়া বাহু ও গজব ঢেলে দিয়ে তোমাদের উপরে রাজত্ব করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, আমার শক্তিশালী হাত ও বিস্তারিত বাহু বাড়িয়ে ক্রোধ ঢেলে তোমাদের উপরে রাজত্ব করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, আমি বলবান হস্ত, বিস্তারিত বাহু ও কোপের বর্ষণ দ্বারা তোমাদের উপরে রাজত্ব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, আমি বলবান হস্ত, বিস্তারিত বাহু ও কোপের বর্ষণ দ্বারা তোমাদের উপরে রাজত্ব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে, আমার শক্তিশালী হাত বাড়িয়ে ক্রোধ ঢেলে দিয়ে আমি তোমাদের উপরে রাজত্ব করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি যে, আমার শক্তিশালী হাত বাড়িয়ে গজব ঢেলে দিয়ে আমি তোমাদের উপরে রাজত্ব করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমি সর্বশক্তি দিয়ে দৃঢ় হাতে তোমাদের শাসন করব—এ কথা মনে রেখো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমার জীবনের দিব্য, আমি তোমাদের ওপর রাজা হয়ে রাজত্ব করব| আমি আমার বলবান বাহু উঠিয়ে তোমাদের শাস্তি দেব| তোমাদের প্রতি আমার রোধ প্রকাশ করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যেমন আমি জীবন্ত, আমি বলবান হাত, বিস্তারিত বাহু ও কোপের দ্বারা তোমাদের উপরে রাজত্ব করব।