Ezekiel 20:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার শক্তিশালী হাত, বাড়িয়ে দেওয়া বাহু ও গজব ঢেলে দিয়ে জাতিদের মধ্য থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবো এবং যেসব দেশে তোমরা ছিন্নভিন্ন হয়ে রয়েছ, সেসব দেশ থেকে তোমাদেরকে একত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শক্তিশালী হাত ও বিস্তারিত বাহু বাড়িয়ে ক্রোধ ঢেলে—বিভিন্ন জাতির মধ্য থেকে আমি তোমাদের নিয়ে আসব এবং যেসব দেশে তোমাদের ছড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে তোমাদের একত্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বলবান হস্ত, বিস্তারিত বাহু ও কোপের বর্ষণ দ্বারা জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে বাহির করিব, এবং যে সকল দেশে তোমরা ছিন্নভিন্ন হইয়া রহিয়াছ, সেই সকল দেশ হইতে তোমাদিগকে একত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বলবান হস্ত, বিস্তারিত বাহু ও কোপের বর্ষণ দ্বারা জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে বাহির করিব, এবং যে সকল দেশে তোমরা ছিন্নভিন্ন হইয়া রহিয়াছ, সেই সকল দেশ হইতে তোমাদিগকে একত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শক্তিশালী হাত বাড়িয়ে ক্রোধ ঢেলে দিয়ে নানা জাতির মধ্য থেকে আমি তোমাদের নিয়ে আসব এবং যে সব দেশে তোমাদের ছড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে তোমাদের একত্র করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শক্তিশালী হাত বাড়িয়ে গজব ঢেলে দিয়ে নানা জাতির মধ্য থেকে আমি তোমাদের নিয়ে আসব এবং যে সব দেশে তোমাদের ছড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে তোমাদের একত্র করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিভিন্ন দেশে তোমরা ছড়িয়ে পড়েছ। সেখান থেকে তোমাদের একত্র করে ফিরিয়ে আনার পর তোমরা আমার প্রতাপ ও ক্রোধ—দুয়েরই পরিচয় পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের ঐসব জাতিদের মধ্যে থেকে বার করে এনে জাতিগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম| কিন্তু আমিই আবার সেই সব দেশ থেকে তোমাদের সংগ্রহ করে আনব; তবে আমার বলবান বাহু দ্বারা তাদের শাস্তি দেব| তোমাদের প্রতি আমার রোধ প্রকাশ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বলবান হাত, বিস্তারিত বাহু ও কোপের দ্বারা জাতিদের মধ্যে থেকে তোমাদেরকে বের করব এবং যে সব দেশে তোমার ছিন্নভিন্ন হয়ে রয়েছ, সেই সব দেশ থেকে তোমাদেরকে জড়ো করব।