Ezekiel 20:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে ইসরাইল-কুল, সার্বভৌম মাবুদ তোমাদের বিষয়ে এই কথা বলেন, তোমরা যাও, প্রত্যেকে নিজ নিজ মূর্তিগুলোর সেবা কর; কিন্তু উত্তরকালে তোমরা আমার কথা মান্য করবেই করবে; তখন নিজ নিজ উপহার ও মূর্তিগুলো দ্বারা আমার পবিত্র নাম আর নাপাক করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘হে ইস্রায়েল কুল, তোমাদের জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা যাও আর প্রত্যেকে নিজের নিজের প্রতিমাগুলির সেবা করো! কিন্তু পরে আমার কথা তোমরা অবশ্যই শুনবে এবং তখন তোমরা তোমাদের উপহার ও প্রতিমা দিয়ে আমার পবিত্র নাম আর অপবিত্র করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু হে ইস্রায়েল-কুল, প্রভু সদাপ্রভু তোমাদের বিষয়ে এই কথা বলেন, তোমরা যাও, প্রত্যেকে আপন আপন পুত্তলিগণের সেবা কর; কিন্তু উত্তরকালে তোমরা আমার কথায় অবধান করিবেই করিবে; তখন আপন আপন উপহার ও পুত্তলিগণ দ্বারা আমার পবিত্র নাম আর অপবিত্র করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু হে ইস্রায়েল-কুল, প্রভু সদাপ্রভু তোমাদের বিষয়ে এই কথা বলেন, তোমরা যাও, প্রত্যেকে আপন আপন পুত্তলিগণের সেবা কর; কিন্তু উত্তরকালে তোমরা আমার কথায় অবধান করিবেই করিবে; তখন আপন আপন উপহার ও পুত্তলিগণ দ্বারা আমার পবিত্র নাম আর অপবিত্র করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘হে ইস্রায়েলীয়েরা, আমি প্রভু সদাপ্রভু বলছি, যাও, তোমরা প্রত্যেকে গিয়ে তোমাদের প্রতিমাগুলোর সেবা কর। কিন্তু পরে আমার কথা তোমরা অবশ্যই শুনবে এবং তখন তোমরা তোমাদের উপহার ও প্রতিমা দিয়ে আর আমার পবিত্র নাম অপবিত্র করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘হে বনি-ইসরাইলরা, আমি আল্লাহ্ মালিক বলছি, যাও, তোমরা প্রত্যেকে গিয়ে তোমাদের মূর্তিগুলোর সেবা কর। কিন্তু পরে আমার কথা তোমরা অবশ্যই শুনবে এবং তখন তোমরা তোমাদের উপহার ও মূর্তি দিয়ে আর আমার পবিত্র নাম অপবিত্র করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেন, হে ইসরায়েলীবৃন্দ, তোমরা নিজেদের খেয়াল খুশী মত চলতে চাও, অলীক মূর্তি পূজা করতে চাও, কিন্তু মনে রেখো, এরপর এসব তোমাদের বর্জন করতে হবে, ঐসব অলীক মূর্তির কাছে নৈবেদ্য উপচার উৎসর্গ করে আমার মর্যাদা ক্ষুণ্ণ করা চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন হে ইস্রায়েল পরিবার, প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “যদি কেউ তার নোংরা মূর্ত্তি পূজো করতে চায় তবে সে তার পূজো করুক কিন্তু যেন মনে না করে যে পরে সে আমার কাছ থেকে পরামর্শ পাবে! তোমরা আর আমার পবিত্র নাম অপবিত্র করবে না এমনকি তোমাদের নোংরা মূর্ত্তিগুলোকে উপহার দান দ্বারাও নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তোমার জন্য, হে ইস্রায়েল-কুল, প্রভু সদাপ্রভু তোমাদের বিষয়ে এই কথা বলেন, তোমার যাও, প্রত্যেকে নিজেদের মুর্তিদের সেবা কর; কিন্তু উত্তরকালে তোমার আমার কথায় অবধান করবেই করবে; তখন নিজেদের উপহার ও মূর্তিদের দ্বারা আমার পবিত্র নাম আর অপবিত্র করবে না।