Ezekiel 20:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি কি তাদের বিচার করবে? তবে তাদের পূর্বপুরুষদের ঘৃণার কাজগুলোর কথা তাদের জানাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি কি তাদের বিচার করবে? হে মানবসন্তান, তুমি কি তাদের বিচার করবে? তবে তাদের পূর্বপুরুষদের ঘৃণ্য কাজের কথা তাদের জানাও
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি কি তাহাদের বিচার করিবে? তুমি কি তাহাদের বিচার করিবে? তবে তাহাদের পিতৃপুরুষদের ঘৃণার্হ ক্রিয়া সকল তাহাদিগকে জ্ঞাত কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি তাহাদের বিচার করিবে, হে মনুষ্য-সন্তান, তুমি কি তাহাদের বিচার করিবে? তবে তাহাদের পিতৃপুরুষদের ঘৃণার্হ ক্রিয়া সকল তাহাদিগকে জ্ঞাত কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি কি তাদের বিচার করবে? তাহলে তাদের পূর্বপুরুষদের জঘন্য আচার-ব্যবহারের কথা তাদের জানাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি কি তাদের বিচার করবে? তাহলে তাদের পূর্বপুরুষদের জঘন্য আচার-ব্যবহারের কথা তাদের জানাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, তুমি কি ওদের দণ্ড দিতে প্রস্তুত? তাহলে তাই দাও। ওদের পিতৃপুরুষেরা কী জঘন্য অনাচারই না করত! সে কথা ওদের স্মরণ করিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কি তাদের বিচার করবে? হে মনুষ্যসন্তান, তুমি কি তাদের বিচার করবে? তবে তাদের পিতারা যে জঘন্য কাজগুলি করেছে তার কথা নিশ্চয়ই তাদের বল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মানুষের সন্তান, তুমি কি তাদের বিচার করবে? তুমি কি বিচার করবে? তবে তাদের পূর্বপুরুষদের জঘন্য কাজ সব তাদেরকে জানাও;