Ezekiel 20:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমার পবিত্র পর্বত, ইসরাইলের উচ্চতর পর্বতে, ইসরাইলের সমস্ত কুল, তারা সকলেই, দেশের মধ্যে আমার সেবা করবে; সেই স্থানে আমি তাদেরকে গ্রাহ্য করবো, সেই স্থানে তোমাদের সমস্ত পবিত্র বস্তুর সঙ্গে তোমাদের উপহার ও তোমাদের কোরবানীর অগ্রিমাংশ চাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, তখন দেশের মধ্যে আমার পবিত্র পাহাড়ের উপরে, ইস্রায়েলের উঁচু পাহাড়ের উপরে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন, ইস্রায়েলের সমস্ত লোক আমার সেবা করবে এবং সেখানে আমি তাদের গ্রহণ করব। সেখানে আমি তোমাদের সব পবিত্র নৈবেদ্য, দান ও ভালো ভালো উপহার দাবি করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার পবিত্র পর্ব্বতে, ইস্রায়েলের উচ্চতার পর্ব্বতে, ইস্রায়েলের সমস্ত কুল, তাহারা সকলেই, দেশমধ্যে আমার সেবা করিবে; সেই স্থানে আমি তাহাদিগকে গ্রাহ্য করিব, সেই স্থানে তোমাদের সমস্ত পবিত্র বস্তুর সহিত তোমাদের উপহার ও তোমাদের নৈবেদ্যের অগ্রিমাংশ চাহিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার পবিত্র পর্বতে, ইস্রায়েলের উচ্চতর পর্বতে, ইস্রায়েলের সমস্ত কুল, তাহারা সকলেই, দেশমধ্যে আমার সেবা করিবে; সেই স্থানে আমি তাহাদিগকে গ্রাহ্য করিব, সেই স্থানে তোমাদের সমস্ত পবিত্র বস্তুর সহিত তোমাদের উপহার ও তোমাদের নৈবেদ্যের অগ্রিমাংশ চাহিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দেশের মধ্যে আমার পবিত্র পাহাড়ের উপরে, ইস্রায়েলের উঁচু পাহাড়ের উপরে ইস্রায়েলের সমস্ত লোক আমার সেবা করবে এবং সেখানে আমি তাদের গ্রহণ করব। সেখানে আমি তোমাদের সব পবিত্র উৎসর্গ, দান ও ভাল ভাল উপহার দাবি করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দেশের মধ্যে আমার পবিত্র পাহাড়ের উপরে, ইসরাইলের উঁচু পাহাড়ের উপরে ইসরাইলের সমস্ত লোক আমার এবাদত করবে এবং সেখানে আমি তাদের কবুল করব। সেখানে আমি তোমাদের সব পবিত্র কোরবানী, দান ও ভাল ভাল উপহার দাবি করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন আমার পবিত্র পর্বতে, ইসরায়েলীদের পবিত্রতম পর্বতে সমগ্র ইসরায়েলী সমাজ এসে আমার উপাসনা করবে। আমি তোমাদের উপর তুষ্ট হব এবং তোমাদের কাছ থেকে বলি উপহার সর্বোত্তম নৈবেদ্য ও পবিত্র মানতই প্রত্যাশা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার সদাপ্রভু বলেন, “লোকরা অবশ্যই ইস্রায়েলের পবিত্র উঁচু পর্বতে আমার সেবা করতে আসবে! সমস্ত ইস্রায়েল পরিবার তাদের ভূমিতে থাকবে আর তারা আমার কাছে উপদেশ চাইতে পারে| সেই স্থানেই তোমরা তোমাদের নৈবেদ্য আমার কাছে আনবে| তোমাদের ফসলের প্রথম অংশ ও সমস্ত পবিত্র উপহার সেই স্থানে আমার কাছে আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার পবিত্র পর্বতে, ইস্রায়েলের উচ্চতার পর্বতে, ইস্রায়েলের সমস্ত কুল, তারা সবাই, দেশের মধ্যে আমার সেবা করবে; সেই জায়গায় আমি তাদেরকে গ্রাহ্য করব, সেই জায়গায় তোমাদের সমস্ত পবিত্র বস্তুসহ তোমাদের উপহার ও তোমাদের নৈবেদ্যের প্রথম অংশ চাইব।