Ezekiel 20:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের পূর্ব-পুরুষদের যে দেশ দেব বলে শপথ করেছিলাম, সেই ইসরাইল দেশে যখন তোমাদেরকে আনবো, তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের যে দেশ দেব বলে হাত তুলে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, সেই ইস্রায়েল দেশে যখন তোমাদের নিয়ে আসব, তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই ইস্রায়েল-দেশে যখন তোমাদিগকে আনিব, তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই ইস্রায়েল-দেশে যখন তোমাদিগকে আনিব, তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার শপথ আমি করেছিলাম সেই ইস্র্রায়েল দেশে তোমাদের নিয়ে যাবার পর তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার কসম আমি খেয়েছিলাম সেই ইসরাইল দেশে তোমাদের নিয়ে যাবার পর তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পূর্বপুরুষদের কাছে আমার প্রতিশ্রুত দেশে যেদিন তোমাদের ফিরিয়ে আনব সেদিন তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দেব বলে প্রতিশ্রুতি করেছিলাম সেই ইস্রায়েল দেশে যখন আমি তোমাদের আনব তখন তোমরা জানবে যে আমিই প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তোমাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দেব বলে হাত তুলেছিলাম, সেই ইস্রায়েল-দেশে যখন তোমাদেরকে আনব, তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।