Ezekiel 20:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেখানে তোমরা সেই আচার ব্যবহার ও সমস্ত ক্রিয়াকলাপ স্মরণ করবে, যা দ্বারা নিজেদের নাপাক করেছ; আর তোমাদের কৃত সমস্ত কুকর্মের জন্য তোমরা নিজেরাই নিজেদের ঘৃণা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে তোমাদের আগের আচার ব্যবহারের কথা ও যেসব কাজের দ্বারা তোমরা নিজেদের অশুচি করেছিলে তা মনে করবে এবং তোমাদের সমস্ত মন্দ কাজের জন্য নিজেরা নিজেদের ঘৃণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেখানে তোমরা সেই আচার ব্যবহার ও সমস্ত ক্রিয়াকাণ্ড স্মরণ করিবে, যদ্দ্বারা আপনাদিগকে অশুচি করিয়াছ; আর তোমাদের কৃত সমস্ত কুক্রিয়া প্রযুক্ত তোমরা আপনাদের দৃষ্টিতে আপনাদিগকে ঘৃণা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেখানে তোমরা সেই আচার-ব্যবহার ও সমস্ত ক্রিয়াকাণ্ড স্মরণ করিবে, যদ্দ্বারা আপনাদিগকে অশুচি করিয়াছ; আর তোমাদের কৃত সমস্ত কুক্রিয়া প্রযুক্ত তোমরা আপনাদের দৃষ্টিতে আপনাদিগকে ঘৃণা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে তোমাদের আগের আচার-ব্যবহারের কথা ও যে সব কাজের দ্বারা তোমরা নিজেদের অশুচি করেছিলে তা মনে করবে এবং তোমাদের সমস্ত মন্দ কাজের জন্য নিজেরা নিজেদের ঘৃণা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তোমাদের আগের আচার-ব্যবহারের কথা ও যে সব কাজের দ্বারা তোমরা নিজেদের নাপাক করেছিলে তা মনে করবে এবং তোমাদের সমস্ত খারাপ কাজের জন্য নিজেরা নিজেদের ঘৃণা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তোমরা বুঝবে যে কি ভাবে তোমরা জঘন্য কাজে নিজেদের কলুষিত করেছ। এর জন্য তোমাদের নিজেদের উপরেই ধিক্কার জন্মাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দেশে তোমরা তোমাদের করা মন্দ কাজের কথা মনে করবে আর লজ্জিত হবে| ঐসব মন্দ বিষয় তোমাদের অশুচি করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেখানে তোমার সেই আচার ব্যবহার ও সমস্ত ক্রিয়াকাণ্ড মনে করবে, যার দ্বারা নিজেদেরকে অশুচি করেছ; আর তোমাদের করা সমস্ত খারাপ কাজের জন্য তোমার নিজেদের দৃষ্টিতে নিজেদেরকে ঘৃণা করবে।