Ezekiel 20:47 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দক্ষিণের অরণ্যকে বল, তুমি মাবুদের কালাম শোন; সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ আমি তোমার মধ্যে আগুন জ্বালাবো, তা তোমার মধ্যে সমস্ত সতেজ গাছ ও সমস্ত শুকনো গাছ গ্রাস করবে; সেই জ্বলন্ত আগুন নিভে যাবে না; দক্ষিণ থেকে উর পর্যন্ত সমুদয় মুখ তা দ্বারা দগ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণের বনকে তুমি বলো ‘সদাপ্রভুর বাক্য শোনো। সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন আমি তোমার মধ্যে আগুন জ্বালাব, আর তা তোমার সব কাঁচা ও শুকনো গাছপালা পুড়িয়ে ফেলবে। সেই গনগনে আগুন তৃপ্ত হবে না এবং দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত লোক তাতে ঝলসে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দক্ষিণের অরণ্যকে বল, তুমি সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ আমি তোমার মধ্যে অগ্নি জ্বালাইব, তাহা তোমার মধ্যে সমস্ত সতেজ বৃক্ষ ও সমস্ত শুষ্ক বৃক্ষ গ্রাস করিবে; সেই জলন্ত অগ্নি নির্ব্বাণ হইবে না; দক্ষিণ অবধি উত্তর পর্য্যন্ত সমুদয় মুখ তদ্দ্বারা দগ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দক্ষিণের অরণ্যকে বল, তুমি সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ আমি তোমার মধ্যে অগ্নি জ্বালাইব, তাহা তোমার মধ্যে সমস্ত সতেজ বৃক্ষ ও সমস্ত শুষ্ক বৃক্ষ গ্রাস করিবে; সেই জ্বলন্ত অগ্নি নির্বাপিত হইবে না; দক্ষিণ অবধি উত্তর পর্যন্ত সমুদয় মুখ তদ্দ্বারা দগ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি দক্ষিণের বনকে আমার বাক্য শুনতে বল। তাকে বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘আমি তোমার মধ্যে আগুন জ্বালাতে যাচ্ছি এবং তা তোমার সব কাঁচা ও শুকনা গাছপালা পুড়িয়ে ফেলবে। সেই জ্বলন্ত আগুন নিভবে না এবং দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত লোক তাতে ঝল্সে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি দক্ষিণের বনকে আমার কালাম শুনতে বল। তাকে বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘আমি তোমার মধ্যে আগুন জ্বালাতে যাচ্ছি এবং তা তোমার সব কাঁচা ও শুকনা গাছপালা পুড়িয়ে ফেলবে। সেই জ্বলন্ত আগুন নিভবে না এবং দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত লোক তাতে ঝল্সে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দক্ষিণের অরণ্যানীকে সর্বাধিপতি প্রভুর কথায় মনযোগ দিতে বল–দেখ, আমি অগ্নিসংযোগ করলাম। তোমার বনভূমির সমস্ত গাছ—সজীব অথবা শুষ্ক—নির্বিশেষে সব পুড়িয়ে ছারখার করে দেব। এই আগুন কেউ নিভাতে পারবে না। এ দাবানল দক্ষিণ থেকে উত্তরে ছড়িয়ে পড়বে। আগুনের তাপ সবার গায়ে লাগবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘প্রভুর বাক্য শোন| প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি বনে আগুন জ্বালাবার জন্যে তৈরী| সেই আগুন সমস্ত সবুজ ও শুষ্ক বৃক্ষ ধ্বংস করবে| প্রজ্জ্ব্বলিত শিখা নেভানো হবে না| দক্ষিণ হতে উত্তর দিকের সমস্ত ভূমিই আগুনে জ্বলে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দক্ষিণের অরন্যকে বল, তুমি সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমার মধ্যে আগুন জ্বালাব, তা তোমার মধ্যে সমস্ত সতেজ গাছ ও সব শুকনো গাছ গ্রাস করবে; সেই জ্বলন্ত আগুন নিভবে না; দক্ষিণে থেকে উত্তর পর্যন্ত সমুদয় মুখ তার দ্বারা দগ্ধ হবে।