Ezekiel 20:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, হ্যাঁ, সার্বভৌম মাবুদ, তারা আমার বিষয়ে বলে, ঐ ব্যক্তি কি উপমার মধ্য দিয়ে কথা বলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি বললাম, “হে সার্বভৌম সদাপ্রভু! তারা আমাকে বলছে, ‘সে কি কেবল দৃষ্টান্ত বলছে না?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, হাঁ প্রভু সদাপ্রভু, তাহারা আমার বিষয়ে বলে, ঐ ব্যক্তি কি উপমাবাদী নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, হাঁ প্রভু সদাপ্রভু, তাহারা আমার বিষয়ে বলে, ঐ ব্যক্তি কি উপমাবাদী নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, লোকেরা আমার বিষয়ে বলছে যে, আমি কেবল গল্প কথাই বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি বললাম, “হে আল্লাহ্ মালিক, লোকেরা আমার বিষয়ে বলছে যে, আমি কেবল গল্প কথাই বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রতিবাদ করে বললাম, হে সর্বাধিপতি প্রভু, এ কাজ আমাকে করতে বলবেন না। এমনিতেই লোকে বলে যে আমি সব সময় হেঁয়ালিতে কথা বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি বললাম, “হে প্রভু, আমার সদাপ্রভু! যদি আমি এসব কথা বলি, লোকে বলবে যে আমি ধাঁধাঁ তৈরী করেছি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বললাম, “আহা! প্রভু সদাপ্রভু, তারা আমার বিষয়ে বলে, ‘ঐ ব্যক্তি কি দৃষ্টান্তবাদী নয়’?”