Ezekiel 20:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি যেদিন ইসরাইলকে মনোনীত করেছিলাম, ইয়াকুবের কুল-জাত বংশের পক্ষে শপথ করেছিলাম, মিসর দেশে তাদের কাছে নিজের পরিচয় দিয়েছিলাম, যখন তাদের পক্ষে শপথ করে বলেছিলাম, আমিই তোমাদের আল্লাহ্‌ মাবুদ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি যেদিন ইস্রায়েলকে বেছে নিয়েছিলাম, সেইদিন হাত তুলে যাকোবের বংশের লোকদের কাছে শপথ করেছিলাম ও মিশরে তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলাম। হাত তুলে তাদের বলেছিলাম, “আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি যে দিন ইস্রায়েলকে মনোনীত করিয়াছিলাম, যাকোবের কুলজাত বংশের পক্ষে হস্ত উত্তোলন করিয়াছিলাম, মিসর দেশে তাহাদের কাছে আপনার পরিচয় দিয়াছিলাম, যখন তাহাদের পক্ষে হস্ত উত্তোলন করিয়া বলিয়াছিলাম, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি যে দিন ইস্রায়েলকে মনোনীত করিয়াছিলাম, যাকোবের কুল-জাত বংশের পক্ষে হস্ত উত্তোলন করিয়াছিলাম, মিসর দেশে তাহাদের কাছে আপনার পরিচয় দিয়াছিলাম, যখন তাহাদের পক্ষে হস্ত উত্তোলন করিয়া বলিয়াছিলাম, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘যেদিন আমি ইস্রায়েলকে বেছে নিয়েছিলাম সেই দিন যাকোবের বংশের লোকদের কাছে শপথ করেছিলাম ও মিসরে তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলাম। আমি শপথ করে তাদের বলেছিলাম যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বল যে, আল্লাহ্‌ মালিক বলছেন, ‘যেদিন আমি ইসরাইলকে বেছে নিয়েছিলাম সেই দিন ইয়াকুবের বংশের লোকদের কাছে কসম খেয়েছিলাম ও মিসরে তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলাম। আমি কসম খেয়ে তাদের বলেছিলাম যে, আমিই তাদের মাবুদ আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যা বলছি ওদের জানিয়ে দাও। ইসরায়েলকে মনোনীত করার পর আমি তাদের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলাম। মিশরে আমি তাদের কাছে আত্মপ্রকাশ করেছিলাম। বলেছিলাম, আমিই তোমাদের প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই তাদের বলবে, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: যেদিন আমি ইস্রায়েলকে বেছে নিই, আমি যাকোব পরিবারের ওপর আমার হাত তুলে মিশরে তাদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম এবং বলেছিলাম, “আমি তোমাদের প্রভু ও ঈশ্বর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “আমি যে দিন ইস্রায়েলকে মনোনীত করেছিলাম, যাকোবের কুলজাত বংশের জন্য হাত তুলেছিলাম, মিশর দেশে তাদের কাছে নিজের পরিচয় দিয়েছিলাম, যখন তাদের জন্য আমার হাত তুলেছিলাম। আমি বললাম, ‘আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু’