Ezekiel 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তাদের পক্ষে শপথ করে বলেছিলাম যে, আমি তাদেরকে মিসর দেশ থেকে বের করবো এবং তাদের জন্য যে দেশ অনুসন্ধান করেছি, সর্ব দেশের ভূষণস্বরূপ সেই দুগ্ধমধু প্রবাহী দেশে নিয়ে যাব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইদিন আমি তাদের কাছে শপথ করেছিলাম যে আমি তাদের মিশর দেশ থেকে বার করে তাদের জন্য যে দেশ আমি খুঁজেছি সেখানে নিয়ে যাব, দুধ ও মধু প্রবাহিত দেশে, সেটি সব দেশের মধ্যে সুন্দর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন তাহাদের পক্ষে হস্ত উত্তোলন করিয়া [বলিয়াছিলাম] যে, আমি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির করিব, এবং তাহাদের জন্য যে দেশ অনুসন্ধান করিয়াছি, সর্ব্ব দেশের ভূষণস্বরূপ সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে লইয়া যাইব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন তাহাদের পক্ষে হস্ত উত্তোলন করিয়া [বলিয়াছিলাম] যে, আমি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির করিব, এবং তাহাদের জন্য যে দেশ অনুসন্ধান করিয়াছি, সর্ব দেশের ভূষণস্বরূপ সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে লইয়া যাইব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন আমি তাদের কাছে আরও শপথ করেছিলাম যে, মিসর দেশ থেকে তাদের বের করে তাদের জন্য যে দেশ আমি ঠিক করেছি সেই দেশে তাদের নিয়ে যাব। সেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই; সেটা সব দেশের মধ্যে সেরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন আমি তাদের কাছে আরও কসম খেয়েছিলাম যে, মিসর দেশ থেকে তাদের বের করে তাদের জন্য যে দেশ আমি ঠিক করেছি সেই দেশে তাদের নিয়ে যাব। সেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই; সেটা সব দেশের মধ্যে সেরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, মিশর থেকে তাদের বার করে নিয়ে যাব আমার মনোনীত সেই দেশে—সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের মিশর থেকে বের করে নিয়ে যাবার এবং যে দেশ তাদের আমি দেব সেই ভূমিতে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছিলাম| সেই দেশ বহু উত্তম বিষয়ে পরিপূর্ণ এবং অন্য বহুদেশের চেয়ে ভালো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তাদের জন্যে হাত তুলে বলেছিলাম যে, আমি তাদেরকে মিশর দেশ থেকে বের করব এবং তাদের জন্য যে দেশ আমি যত্নসহকারে বেছে রেখেছি, এটা ছিল দুধ ও মধু প্রবাহী; এটা ছিল সব দেশের মধ্যে খুব সুন্দর অলংকার!