Ezekiel 20:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদেরকে বলেছিলাম, তোমরা প্রত্যেকে নিজের নিজের চোখে ভাল লাগা ঘৃণার বস্তুগুলো দূর কর এবং মিসরের মূর্তিগুলো দ্বারা নিজেদের নাপাক করো না; আমিই তোমাদের আল্লাহ্‌ মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের বলেছিলাম, “তোমরা প্রত্যেকে যেসব ঘৃণ্য মূর্তি তোমাদের ভালো লেগেছে সেগুলি দূর করো, এবং মিশরের প্রতিমাগুলি দিয়ে নিজেদের অশুচি করো না। আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদিগকে বলিয়াছিলাম, তোমরা প্রত্যেক জন আপন আপন নয়নরঞ্জন ঘৃণার্হ বস্তু সকল দূর কর, এবং মিসরের পুত্তলিগণ দ্বারা আপনাদিগকে অশুচি করিও না; আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদিগকে বলিয়াছিলাম, তোমরা প্রত্যেক জন আপন আপন নয়নরঞ্জন ঘৃণার্হ বস্তু সকল দূর কর, এবং মিসরের পুত্তলিগণ দ্বারা আপনাদিগকে অশুচি করিও না; আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের বলেছিলাম, যে সব জঘন্য মূর্তি তাদের কাছে ভাল লেগেছে তা যেন তারা প্রত্যেকে দূর করে দেয় এবং মিসরের প্রতিমাগুলো দিয়ে নিজেদের অশুচি না করে, কারণ আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের বলেছিলাম, যে সব জঘন্য মূর্তি তাদের কাছে ভাল লেগেছে তা যেন তারা প্রত্যেকে দূর করে দেয় এবং মিসরের মূর্তিগুলো দিয়ে নিজেদের নাপাক না করে, কারণ আমিই তাদের মাবুদ আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের বলেছিলাম, তাদের প্রিয় অলীক মূর্তিগুলি ছুঁড়ে ফেলে দিতে, বলেছিলাম মিশরীদের উপাস্য অলীক মূর্তির সংস্পর্শে তারা যেন নিজেদের অশুচি না করে। কারণ আমিই তাদের প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘আমি ইস্রায়েল পরিবারকে তাদের জঘন্য মূর্ত্তিগুলো ছুঁড়ে ফেলতে বলেছিলাম| বলেছিলাম মিশরের ঐসমস্ত নোংরা মূর্ত্তি দ্বারা তারা যেন নিজেদের অশুচি না করে| “আমি তোমাদের প্রভু ও ঈশ্বর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তাদেরকে বলেছিলাম, ‘তোমার প্রত্যেক জন তার চোখের সামনে থেকে ঘৃণ্য বস্তু প্রত্যাখ্যান কর এবং ইস্রায়েলের মূর্তিগুলির দ্বারা নিজেদেরকে অশুচি কর না; আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু’।”