Ezekiel 20:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা আমার বিরুদ্ধাচারী হল, আমার কথা শুনতে অসম্মত হল, নিজ নিজের চোখে ভাল লাগা ঘৃণার বস্তুগুলো দূর করলো না এবং মিসরের মূর্তিগুলোকেও ছাড়ল না; তাতে আমি বললাম, আমি তাদের উপরে আমার গজব ঢেলে দেব, মিসর দেশের মধ্যে তাদের প্রতি আমার ক্রোধ সাধন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করল আর আমার কথা শুনতে রাজি হল না; যেসব ঘৃণ্য মূর্তি তাদের ভালো লাগত তা তারা দূর করেনি এবং মিশরের প্রতিমাগুলিও ত্যাগ করেনি। সেইজন্য আমি বলেছিলাম মিশরে আমি তাদের উপর আমার ক্রোধ ও ভীষণ অসন্তোষ ঢেলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা আমার বিরুদ্ধাচারী হইল, আমার কথা শুনিতে অসম্মত হইল, আপন আপন নয়নরঞ্জন ঘৃণার্হ বস্তু সকল দূর করিল না, এবং মিসরের পুত্তলিগণকেও ছাড়িল না; তাহাতে আমি বলিলাম, আমি তাহাদের উপরে আমার কোপ ঢালিব, মিসর দেশের মধ্যে তাহাদিগেতে আমার ক্রোধ সাধন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা আমার বিরুদ্ধাচারী হইল, আমার কথা শুনিতে অসম্মত হইল, আপন আপন নয়নরঞ্জন ঘৃণার্হ বস্তু সকল দূর করিল না, এবং মিসরের পুত্তলিগণকেও ছাড়িল না; তাহাতে আমি বলিলাম, আমি তাহাদের উপরে আমার কোপ ঢালিব, মিসর দেশের মধ্যে তাহাদের প্রতি আমার ক্রোধ সাধন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করল, আমার কথা শুনতে রাজী হল না। যে সব জঘন্য মূর্তি তাদের কাছে ভাল লাগত তা তারা দূর করল না এবং মিসরের প্রতিমাগুলো ত্যাগ করল না। কাজেই আমি বললাম মিসরে আমি তাদের উপর আমার ক্রোধ ও ভীষণ অসন্তোষ সম্পূর্ণভাবে ঢেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করল, আমার কথা শুনতে রাজী হল না। যে সব জঘন্য মূর্তি তাদের কাছে ভাল লাগত তা তারা দূর করল না এবং মিসরের মূর্তিগুলো ত্যাগ করল না। কাজেই আমি বললাম মিসরে আমি তাদের উপর আমার রাগ ও গজব সম্পূর্ণভাবে ঢেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা আমার কথা শুনল না, আমার বিরোধিতা করল। তারা কেউ সেগুলি ফেলল না। তখন আমি স্থির করলাম, এই মিশরেই আমি ওদের উপর আমার প্রচণ্ড রোষাগ্নি বর্ষণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা আমার বিরুদ্ধে গিয়েছিল, আমার কথা শুনতে চায়নি| তারা তাদের জঘন্য মূর্ত্তিগুলো ফেলেও দেয়নি, মিশরে ছেড়েও আসেনি| তাই আমি (ঈশ্বর) তাদের মিশরেই ধ্বংস করার পরিকল্পনা করলাম – যেন তারা আমার রোধর পূর্ণ মাত্রা বুঝতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা আমার বিরুদ্ধাচারী হল, আমার কথা শুনতে নারাজ হল, প্রত্যেক মানুষ তার চোখের সামনে থেকে ঘৃণ্য বিষয়গুলি দূর করে নি ইস্রায়েলের মূর্তিগুলি পরিত্যাগ করে নি, তাতে আমি তাদের ওপরে আমার কোপ ঢালব, মিশর দেশের মধ্যে তাদেরকে আমার ক্রোধ সম্পন্ন করব।