Ezekiel 20:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি আমার নামের অনুরোধে কাজ করলাম; যেন যাদের মধ্যে তারা বাস করছিল ও যাদের সাক্ষাতে আমি তাদেরকে মিসর দেশ থেকে বের করে এনে নিজের পরিচয় দিয়েছিলাম, সেই জাতিদের সাক্ষাতে আমার নাম নাপাক না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার সুনাম রক্ষার জন্য আমি তা করিনি, যাতে তারা যে জাতিগণের মধ্যে বাস করছিল তাদের কাছে আমার নাম যেন অপবিত্র না হয় ও যাদের সামনে আমি তাদের মিশর থেকে বের করে এনে ইস্রায়েলীদের কাছে আমি আমার পরিচয় দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি আপন নামের অনুরোধে কার্য্য করিলাম; যেন আমার নাম সেই জাতিগণের সাক্ষাতে অপবিত্রীকৃত না হয়, যাহাদের মধ্যে তাহারা বাস করিতেছিল, ও যাহাদের সাক্ষাতে আমি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনাতে আপনার পরিচয় দিয়া ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি আপন নামের অনুরোধে কার্য করিলাম; যেন আমার নাম সেই জাতিগণের সাক্ষাতে অপবিত্রীকৃত না হয়, যাহাদের মধ্যে তাহারা বাস করিতেছিল, ও যাহাদের সাক্ষাতে আমি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনাতে আপনার পরিচয় দিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমার সুনাম রক্ষার জন্য আমি তা করি নি, যাতে তারা যে জাতিদের মধ্যে বাস করছিল তাদের কাছে আমার নাম অপবিত্র না হয়। মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে এনে সেই সব জাতির চোখের সামনে আমি ইস্রায়েলীয়দের কাছে নিজেকে প্রকাশ করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমার সুনাম রক্ষার জন্য আমি তা করি নি, যাতে তারা যে জাতিদের মধ্যে বাস করছিল তাদের কাছে আমার নাম অপবিত্র না হয়। মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের করে এনে সেই সব জাতির চোখের সামনে আমি বনি-ইসরাইলদের কাছে নিজেকে প্রকাশ করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি তা করলাম না কারণ এতে আমার অগৌরব হবে। সেখানকার অধিবাসীদের সামনে আমি ইসরায়েলীদের কাছে ঘোষণা করেছিলাম যে, তাদের মিশর দেশ থেকে বার করে নিয়ে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি তাদের ধ্বংস করিনি| আমি আমার সুনাম রক্ষা করতে চেয়েছিলাম| আমি চাইনি যে আমার নাম তাদের চারপাশের জাতিগুলোর মধ্যে কলঙ্কিত হোক্্| আমি চেয়েছিলাম যে ঐ জাতিগুলি জানুক যে আমি ইস্রায়েলীয়দের মিশর থেকে বের করে আনছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নিজের নামের অনুরোধে কাজ করলাম; যেন আমার নাম সেই জাতিদের সামনে অপবিত্রীকৃত না হয়, যাদের মধ্যে তারা বাস করছিল ও যাদের সামনে আমি তাদেরকে মিশর দেশ থেকে বের করে আনতে নিজের পরিচয় দিয়েছিলাম।