Ezekiel 21:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেটি শাণিত করা হয়েছে, যেন সংহার করে; পালিশ করা হয়েছে, যেন বিদ্যুতের চম্‌কায়; তবে আমরা কি আনন্দ করবো? আমার পুত্রের রাজদণ্ড প্রত্যেক কাঠকে তুচ্ছ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার দেওয়া হয়েছে কেটে ফেলার জন্য, পালিশ করা হয়েছে যেন বিদ্যুতের মতো ঝকমক করে! “ ‘আমার ছেলে যিহূদার রাজদণ্ডের জন্য কি আনন্দ করব? সেই তরোয়াল সেইরকম প্রত্যেক লাঠিকে তুচ্ছ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহা শাণিত করা হইয়াছে, যেন সংহার করে; মার্জ্জিত করা হইয়াছে, যেন বিদ্যুতের ন্যায় হয়; তবে আমরা কি আমোদ করিব? আমার পুত্রের রাজদণ্ড প্রত্যেক কাষ্ঠকে তুচ্ছ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহা শাণিত করা হইয়াছে, যেন সংহার করে; মার্জিত করা হইয়াছে, যেন বিদ্যুতের ন্যায় হয়; তবে আমরা কি আমোদ করিব? আমার পুত্রের রাজদণ্ড প্রত্যেক কাষ্ঠকে তুচ্ছ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেটে ফেলবার জন্য তা ধার দেওয়া হয়েছে, তা পালিশ করা হয়েছে এবং তা বিদ্যুতের মত ঝক্‌মক করছে।’ ” ইস্রায়েলীয়েরা বলছে, “যিহূদার রাজদণ্ড নিয়ে আমরা আনন্দ করব; সেই রাজদণ্ড সমস্ত লাঠিকে তুচ্ছ করছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেটে ফেলবার জন্য তা ধার দেওয়া হয়েছে, তা পালিশ করা হয়েছে এবং তা বিদ্যুতের মত ঝক্‌মক করছে।’ ” বনি-ইসরাইলরা বলছে, “এহুদার রাজদণ্ড নিয়ে আমরা আনন্দ করব; সেই রাজদণ্ড সমস্ত লাঠিকে তুচ্ছ করছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বধ করার জন্যই তারে শাণিত করা হয়েছে। বিদ্যুতের মত ঝলসে ওঠার জন্যই পালিশ করা হয়েছে। সেদিন সেখানে উল্লাসের লেশমাত্র থাকবে না কারণ আমার প্রজারা আমার প্রতিটি সতর্কবাণী ও দণ্ডের অমর্যাদা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হত্যার জন্য সেই তরবারি ধারালো করা হয়েছে| তাতে ধার দেওয়া হয়েছে এমনভাবে যেন তা চমকায়| হে মনুষ্যসন্তান আমার শাস্তি দেবার লাঠির কাছ থেকে তোমরা দৌড়ে পালিয়েছ| বেতের আঘাত খেতে তোমরা অস্বীকার করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওটা ধারালো করা হয়েছে, যেন হত্যা করা যায়, পালিশ করা হয়েছে, যেন বিদ্যুতের মত হয়; তবে আমরা কি আনন্দ করব আমার ছেলের রাজদন্ডের জন্য? আগুয়ান তরোয়াল ঘৃণা করে প্রত্যেক দন্ড।