Ezekiel 21:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা পালিশ করার জন্য দেওয়া হয়েছে, যেন হাত দিয়ে ধরা যায়; তলোয়ার শাণিত ও পালিশ করা হয়েছে, যেন হত্যাকারীর হাতে দেওয়া হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তরোয়াল পালিশ করার জন্য নির্দিষ্ট হয়েছে যেন হাতে ধরা যায়; হত্যাকারীর হাতে দেবার জন্য এটি ধার দেওয়া ও পালিশ করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা মার্জ্জিত হইবার জন্য দেওয়া হইয়াছে, যেন হাত দিয়া ধরা যায়; খড়্গ শাণিত ও মার্জ্জিত করা হইয়াছে, যেন হন্তার হস্তে দেওয়া হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা মার্জিত হইবার জন্য দেওয়া হইয়াছে, যেন হাত দিয়া ধরা যায়; খড়্গ শাণিত ও মার্জিত করা হইয়াছে, যেন হন্তার হস্তে দেওয়া হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তলোয়ারটা পালিশ করা হয়েছে যেন তা ব্যবহার করা যায়; যে মেরে ফেলবে তার হাতে দেবার জন্য ওটা ধার দেওয়া ও পালিশ করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তলোয়ারটা পালিশ করা হয়েছে যেন তা ব্যবহার করা যায়; যে মেরে ফেলবে তার হাতে দেবার জন্য ওটা ধার দেওয়া ও পালিশ করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পালিশ করা হচ্ছে তরবারি প্রস্তুত করা হচ্ছে ব্যবহারের জন্য শাণিত তরবারি ঘাতকের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তরবারিটিকে ঘসা-মাজা করা হয়েছে এবং ধার দেওয়া হয়েছে, এখন তা ব্যবহার করা যাবে| তরবারি ঘসে মেজে ধার দেওয়া হয়েছিল| আর এখন তা ঘাতকের হাতে দেওয়া যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তরোয়াল পালিশ করার জন্য দেওয়া হয়েছে, যেন হাত দিয়ে ধরা যায়; তরোয়াল ধারালো ও পালিশ করা হয়েছে, যেন হত্যাকারীর হাতে দেওয়া যায়।