Ezekiel 21:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ পরীক্ষা করা হয়েছে; সেই তুচ্ছ রাজদণ্ড যদি আর না থাকে, তাতে কি? এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘পরীক্ষা নিশ্চয়ই আসবে। যিহূদার রাজদণ্ড, যা তরোয়াল তুচ্ছ করে, যদি আর না থাকে তাতে কি? এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ পরীক্ষা করা গিয়াছে; সেই তুচ্ছ রাজদণ্ড যদি আর না থাকে, তাহাতে কি? ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ পরীক্ষা করা গিয়াছে; সেই তুচ্ছ রাজদণ্ড যদি আর না থাকে, তাহাতে কি? ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই পরীক্ষা আসবেই আসবে। যিহূদার রাজা যদি আমার শাস্তিকে তুচ্ছ করে তবে কি সে টিকে থাকতে পারবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই পরীক্ষা আসবেই আসবে। এহুদার বাদশাহ্ যদি আমার শাস্তিকে তুচ্ছ করে তবে কি সে টিকে থাকতে পারবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তারা অনুতাপ করতে না চায় এইসব ঘটনা ঘটবে তাদের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা কেবল পরীক্ষা নয়| তোমরা ছড়ির দ্বারা শাসন অগ্রাহ্য করেছিলে তাই তোমাদের শাস্তি দিতে আমি আর কি ব্যবহার করতাম? তরবারি|’” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ পরীক্ষা করা হয়েছে, সেই রাজদণ্ড যদি আর না থাকে, তাতে কি? এ কথা প্রভু সদাপ্রভু বলেন।