Ezekiel 21:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল ও করে করাঘাত কর; সেই তলোয়ার, আহত লোকদের তলোয়ার, দু’টি বরং তিনটি তলোয়ার হয়ে উঠুক; এই তলোয়ার জবেহ্ করার জন্য, অনেককে জবেহ্ করার জন্যই একটা তলোয়ার; তা চারদিকে তাদেরকে ঘেরাও করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, হে মানবসন্তান, ভাববাণী বলো আর হাততালি দাও। সেই তরোয়াল দু-বার, এমনকি, তিনবার আঘাত করুক। এটি হত্যা করার সেই তরোয়াল, মহাহত্যা করার এই তরোয়াল, যা তাদের উপর চারিদিক থেকে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ভাববাণী বল, ও করে করাঘাত কর; সেই খড়্গ, আহত লোকদের খড়্গ, দুই বরং তিনটী খড়্গ হইয়া উঠুক; তাহা আহত মহল্লোকের খড়্গ, তাহা চারিদিকে তাহাদিগকে ঘেরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ভাববাণী বল, ও করে করাঘাত কর; সেই খড়্গ, আহত লোকদের খড়্গ, দুই বরং তিনটি খড়্গ হইয়া উঠুক; তাহা আহত মহল্লোকের খড়্গ, তাহা চারিদিকে তাহাদিগকে ঘেরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল আর হাতে হাত দিয়ে আঘাত কর। সেই তলোয়ার দু’বার, এমন কি, তিনবার আঘাত করুক। এই তলোয়ার কাটবার জন্য, অনেককে কাটবার জন্যই একটা তলোয়ার; তা চারপাশ থেকে তাদের উপর চেপে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল আর হাতে হাত দিয়ে আঘাত কর। সেই তলোয়ার দু’বার, এমন কি, তিনবার আঘাত করুক। এই তলোয়ার কাটবার জন্য, অনেককে কাটবার জন্যই একটা তলোয়ার; তা চারপাশ থেকে তাদের উপর চেপে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব ভবিষ্যদ্বাণী কর। আনন্দে করতালি দাও কারণ ঐ ন্যায়ের তরবারি এসে আঘাত হানবে বারংবার। এ তরবারি আঘাত হানে, এ তরবারি ভীতি জাগায়, সংহার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “মনুষ্যসন্তান, হাততালি দাও, আমার হয়ে লোকদের কাছে বল| “হ্যাঁ, তরবারিকে দুবার, এমনকি তিন বার আসতে দাও| এই তরবারি মানুষ হত্যার জন্য, তা মহাহত্যার জন্য| এই তরবারি তাদের টুকরো টুকরো করে ফেলবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তুমি মানুষের সন্তান, ভাববাণী বল এবং একসঙ্গে দুহাতে আঘাত কর; কারণ তরোয়াল আক্রমণ করবে এমনকি তিনবার, একটা তরোয়াল এক জনকে হত্যা করবে, এই তরোয়াল অনেক লোককে হত্যা করবে, তা সব জায়গায় তাদের হত্যাকারী হবে।