Ezekiel 21:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, ব্যাবিলনের বাদশাহ্র তলোয়ার আসবে বলে তুমি দুই পথ আঁক; সেই দুই পথ একটি দেশ থেকে আসবে; আর তুমি হস্তাকৃতি একটি চিহ্ন খোদাই কর, নগরগামী পথের মাথায় তা খোদাই কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ব্যাবিলনের রাজার তরোয়ালের জন্য দুটি রাস্তায় চিহ্ন দাও, সেই দুটি রাস্তাই এক দেশ থেকে বের হবে। যেখানে রাস্তা ভাগ হয়ে নগরের দিকে গেছে সেখানে পথনির্দেশ করার খুঁটি দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, বাবিল-রাজের খড়্গ আসিবে বলিয়া তুমি দুই পথ আঁক; সেই দুই পথ এক দেশ হইতে আসিবে; আর তুমি হস্তাকৃতি এক চিহ্ন খোদ, নগরগামী পথের মস্তকে তাহা খোদ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, বাবিল-রাজের খড়্গ আসিবে বলিয়া তুমি দুই পথ আঁক; সেই দুই পথ এক দেশ হইতে আসিবে; আর তুমি হস্তাকৃতি এক চিহ্ন খোদ, নগরগামী পথের মস্তকে তাহা খোদ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, বাবিলের রাজার তলোয়ার যাবার জন্য দু’টা রাস্তায় চিহ্ন দাও, সেই দু’টা রাস্তাই এক দেশ থেকে বের হবে। যেখানে রাস্তা ভাগ হয়ে শহরের দিকে গেছে সেখানে পথ নির্দেশ-করা খুঁটি দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, ব্যাবিলনের বাদশাহ্র তলোয়ার যাবার জন্য দু’টা রাস্তায় চিহ্ন দাও, সেই দু’টা রাস্তাই এক দেশ থেকে বের হবে। যেখানে রাস্তা ভাগ হয়ে শহরের দিকে গেছে সেখানে পথ নির্দেশ-করা খুঁটি দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, দুটি পথ চিহ্নিত কর, যে পথ দিয়ে তরবারি হাতে ব্যাবিলনরাজ আসতে পারে। একই দেশ থেকে বার হয়েছে পথ দুটি। যেখান থেকে পথ দুটি ভাগ হয়ে দুদিকে চলে গেছে সেইখানে একটি পথ নির্দেশক স্তম্ভ স্থাপন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, দুটি রাস্তা আঁক যা দিয়ে বাবিলের রাজার তরবারি ইস্রায়েলে আসতে পারে| দুটি রাস্তাই ঐ একই নগরী বাবিল থেকে এসেছে| তারপর রাস্তার মাথা থেকে শহর পর্যন্ত একটা চিহ্ন আঁক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তুমি, মানুষের সন্তান, দুটো রাস্তা ভাগ করে দাও বাবিল-রাজের তরোয়াল আসবার জন্য। দুটো রাস্তা শুরু করবে একই দেশের মধ্যে এবং একটা চিহ্ন স্তম্ভ তাদের জন্যে থাকবে শহরে আসার জন্য