Ezekiel 21:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি জেরুশালেমের দিকে তোমার মুখ রাখ, পবিত্র স্থানের দিকে কালাম বর্ষণ কর ও ইসরাইল-দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তুমি জেরুশালেমের দিকে মুখ করে পবিত্রস্থানের বিরুদ্ধে প্রচার করো। ইস্রায়েল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমের দিকে আপন মুখ রাখ, পবিত্র স্থানের দিকে বাক্য বর্ষণ কর, ও ইস্রায়েল-দেশের বিরুদ্ধে ভাববাণী বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমের দিকে আপন মুখ রাখ, পবিত্র স্থানের দিকে বাক্য বর্ষণ কর, ও ইস্রায়েল-দেশের বিরুদ্ধে ভাববাণী বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তোমার মুখ তুমি যিরূশালেমের দিকে রেখে উপাসনা-ঘরের বিরুদ্ধে কথা বল ও ইস্রায়েল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তোমার মুখ তুমি জেরুজালেমের দিকে রেখে বায়তুল-মোকাদ্দসের বিরুদ্ধে কথা বল ও ইসরাইল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, জেরুশালেমকে প্রকাশ্যে অভিযুক্ত কর, যেখানে লোকে উপাসনা করে। সেখানকার পীঠস্থানগুলিকে প্রকাশ্যে অভিযুক্ত কর। ইসরায়েল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, জেরুশালেমের দিকে তাকাও ও তার পবিত্র স্থানগুলির বিরুদ্ধে এই কথা বল| আমার হয়ে ইস্রায়েল দেশের বিরুদ্ধে কথা বল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, তুমি যিরুশালেমের দিকে মুখ রাখ, পবিত্র জায়গার বিরুদ্ধে কথা বল ও ইস্রায়েল দেশের বিরুদ্ধে ভাববাণী বল।