Ezekiel 21:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তলোয়ারের জন্য অম্মোনীয়দের রব্বা নগরগামী এক পথ ও এহুদার প্রাচীরবেষ্টিত জেরুশালেম নগরগামী অন্য পথ আঁক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তরোয়ালের জন্য অম্মোনীয়দের রব্বা নগরের বিরুদ্ধে যাবার একটি রাস্তা এবং যিহূদা ও প্রাচীর দিয়ে ঘেরা জেরুশালেমের বিরুদ্ধে যাবার অন্য একটি রাস্তায় চিহ্ন দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খড়্গের জন্য অম্মোন-সন্তানদের রব্বা নগরগামী এক পথ, ও যিহূদার প্রাচীরবেষ্টিত যিরূশালেম নগরগামী অন্য পথ আঁক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খড়্গের জন্য অম্নোন-সন্তানদের রব্বা নগরগামী এক পথ, ও যিহূদার প্রাচীরবেষ্টিত যিরূশালেম নগরগামী অন্য পথ আঁক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তলোয়ারের জন্য অম্মোনীয়দের র্ববা শহরের বিরুদ্ধে যাবার একটা রাস্তায় এবং যিহূদা ও দেয়াল-ঘেরা যিরূশালেমের বিরুদ্ধে যাবার অন্য একটা রাস্তায় চিহ্ন দাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তলোয়ারের জন্য অম্মোনীয়দের রব্বা শহরের বিরুদ্ধে যাবার একটা রাস্তায় এবং এহুদা ও দেয়াল-ঘেরা জেরুজালেমের বিরুদ্ধে যাবার অন্য একটা রাস্তায় চিহ্ন দাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পথ নির্দেশক রাজাকে দেখিয়ে দেবে রব্বার আম্মোন নগরীর পথ, দেখিয়ে দেবে যিহুদীয়ার প্রাচীর বেষ্টিত নগরী জেরুশালেমের পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চিহ্নটা ব্যবহার কর তরবারি কোন রাস্তা ব্যবহার করবে তা বোঝাতে| একটা রাস্তা অম্মোনীয়দের শহর রব্বার দিকে গেছে| অন্য পথটি গেছে যিহূদার দিকের সুরক্ষিত শহর জেরুশালেমে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটা রাস্তা চিহ্নিত কর বাবিলনের সৈন্যদের রব্বাতে আসার জন্য, অম্মোনীয়দের শহর। আর একটি চিহ্নিত কর যিহূদার সৈন্যদের নিয়ে যাবার জন্য এবং যিরুশালেম যা দেওয়াল দিয়ে ঘেরা।